যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সদর্থক বা নঞর্থক সম্পর্ক স্থাপনের জন্য সংযোজক গুরুত্বপূর্ণ। যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় পদ যে শব্দ বা চিহ্ন দিয়ে সংযুক্ত থাকে তাকে সংযোজক বলে । বস্তুত এটি একটি চিহ্ন, কোনো পদ' নয়। এই চিহ্নের মাধ্যমে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্বন্ধ প্রকাশ পায়। যেমন- আকাশ হয় নীল । এখানে আকাশ (উদ্দেশ্য পদ) ও নীল (বিধেয় পদ) এ দুটি পদের মধ্যে 'হয়' সংযোজক ব্যবহারের মাধ্যমে যৌক্তিক সম্পর্ক স্থাপিত হয়েছে। এ কারণেই যুক্তিবিদ্যায় সংযোজকের প্রয়োজনীয়তা অপরিহার্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন?
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর