শেয়ারFacebookWhatsApp

একটি যুক্তিবাক্যের অংশ কয়টি?

উত্তর: একটি যুক্তিবাক্যের অংশ তিনটি। যথা— উদ্দেশ্য পদ, বিধেয় পদ ও সংযোজক পদ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

একটি যুক্তিবাক্যের অংশ কয়টি?

উদ্দীপক

রাঙামাটি যাওয়ার পথে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দেখে শিমুল বললো, “বাহ! কি সুন্দর দৃশ্য।” শুভাও তখন বললো, “দৃশ্যটি হয় সুন্দর।”

Rajshahi · 2021

উত্তর

একটি যুক্তিবাক্যের অংশ তিনটি। যথা— উদ্দেশ্য পদ, বিধেয় পদ ও সংযোজক পদ।

উত্তর

শব্দ যখন যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহার হয় তখন তা পদে পরিণত হয়। কোনো শব্দ যখন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। যেমন— আবুল হয় সৎ। এই যুক্তিবাক্যে উদ্দেশ্যরূপে ব্যবহৃত আবুল শব্দটি একটি পদ এবং বিধেয়রূপে ব্যবহৃত সৎ শব্দটিও একটি পদ।আবুল ও সৎ শব্দ দুটি উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহার হয়ে পদে পরিণত হয়েছে।

উত্তর

উদ্দীপকে শিমুলের বক্তব্যে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ, বিধের পদ ও সংযোজক নেই বলে তার বক্তব্য যুক্তিবাক্য নয়।আমরা জানি, প্রতিটি যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে। যথা- উদ্দেশ্য পদ, বিধেয় পদ ও সংযোজক। যেমন— রবিব হয় সত্যবাদী। এই যুক্তিবাক্যে রবিন উদ্দেশ্য পদ, সত্যবাদী বিধেয় পদ এবং হয' সংযোজক । এভাবে এই তিনটি অংশের সমন্বয়ে যুক্তিবাক্য গঠিত হয়।কোনো বাক্যে এই তিনটি পদের একটিও যদি না থাকে তাহলে সেটি যুক্তি বাক্য হিসেবে গন্য হবেনা।তেমনি উদ্দীপকে উল্লেখিত ঘটনায় শিমুল বলে, “বাহ! কি সুন্দর দৃশ্য।”— এটি মূলত বিস্ময়সূচক বাক্য। কারণ এই বাক্যের মাধ্যমে শিমুল তার আবেগ বা বিস্ময় প্রকাশ করেছে। তার এ বাক্যে কোনো উদ্দেশ্য ও বিধেয় পদ নেই । তাই তার বক্তব্যকে যুক্তিবাক্য বলা যায় না।

উত্তর

উদ্দীপকে শিমুলের বক্তব্য হলো বাক্য কিন্তু শুভার বক্তব্য হলো যুক্তিবাক্য । নিচে উভয় বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো—যে শব্দ বা শব্দ সমষ্টির মাধ্যমে স্পষ্টভাবে মনের ভাব প্রকাশ করা যায়, তাকে বাক্য বলে। ব্যাকরণে বাক্য কয়েক ধরনের হতে পারে। যথা— বর্ণনামূলক, প্রশ্নবোধক, আবেগমূলক, নির্দেশমূলক ও বিস্ময়সূচক। উদ্দীপকে শিমুলের বক্তব্য বিস্ময়সূচক বাক্য। কারণ এই বাক্যের মাধ্যমে সে আবেগ বা বিস্ময় প্রকাশ করেছে। পাশাপাশি তার বক্তব্যে উদ্দেশ্য-সংযোজক- বিধেয় বিন্যস্ত নেই । তাই তার বক্তব্য যুক্তিবাক্য নয়, বিস্ময়সূচক বাক্য ।অন্যদিকে, শুভা বলে, দৃশ্যটি হয় সুন্দর। তার এ বক্তব্য উদ্দেশ্য- সংযোজক-বিধেয় পদে বিন্যস্ত। এ কারণে এটি যুক্তিবাক্য ।পরিশেষে বলা যায়, যুক্তিবাক্যে গুণ ও পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ থাকে । কিন্তু বাক্যে তা থাকে না। বাক্য ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে কিন্তু যুক্তিবাক্য তা পারে না। এসব কারণে বলা যায়, উদ্দীপকে শিমুলের বক্তব্য বাক্য এবং শুভার বক্তব্য যুক্তিবাক্য।
HSCLogic 1st PaperRajshahi 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।