ধারণা-১ সহ-পদযোগ্য শব্দের দৃষ্টান্ত ।ব্যাখ্যা করা হলো- যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না তাকে সহ-পদযোগ্য শব্দ বলে। ক্রিয়া-বিশেষণ, সম্বন্ধ পদ, সংযোজক ইত্যাদি সহ-পদযোগ্য শব্দের দৃষ্টান্ত।তেমনি ধারণা-১ এ উল্লেখিত টি, টা, খানা, খানি প্রভৃতি শব্দগুলো সহ-পদযোগ্য। কারণ এগুলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হয় না। কাজেই সহ-পদযোগ্য শব্দ পদ নয়। তবে সহ-পদযোগ্য শব্দ পদযোগ্য শব্দের সাথে যুক্ত হতে পারে। যেমন— জামাখানি লাল যুক্তিবাক্যে খানি শব্দটি পদযোগ্য শব্দ জামা এর সাথে যুক্ত হয়ে বাক্যটার উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। এভাবে টি, টা, খানা শব্দগুলোও পদযোগ্য শব্দের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হয়।তাই বলা যায়, ধারণা-১ সহ-পদযোগ্য শব্দের দৃষ্টান্ত।