১ম ও ২য় বন্ধুর বক্তব্যে যথাক্রমে সার্বিক সদর্থক যুক্তিবাক্য ও বিশেষ নঞর্থক যুক্তিবাক্যের দৃষ্টান্ত প্রতিফলিত হয়। নিচে উভয় যুক্তিবাক্যের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা হলো—যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয় তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য যুক্তিবাক্য বলে। যেমন— উদ্দীপকের ১ম বন্ধুর বক্তব্য অনুসারে বলা যায়, সকল প্রাণী হয় সুন্দর। এ যুক্তিবাক্যে বিধেয় সুন্দর পদটি উদ্দেশ্য প্রাণী পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ স্বীকার করা হয়েছে। কাজেই এটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য যুক্তিবাক্য। অন্যদিকে, যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বলে। যেমন— উদ্দীপকের দ্বিতীয় বন্ধুর বক্তব্য অনুসারে বলা যায়, কিছু প্রাণী নয় হিংস্র। এ যুক্তিবাক্যের বিধেয় হিংস্র পদটিকে উদ্দেশ্য প্রাণী পদটির ব্যক্ত্যর্থের অংশবিশেষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে। কাজেই এটি একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য ।পদের ব্যাপ্যতা অনুসারে, সার্বিক সদর্থক যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ ব্যাপ্য হলেও বিধেয় পদ অব্যাপ্য হয়। কিন্তু বিশেষ নঞর্থক যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ অব্যাপ্য হলেও বিধেয় পদ ব্যাপ্য হয়। তাই সার্বিক সদর্থক যুক্তিবাক্য ও বিশেষ নঞর্থক যুক্তিবাক্যে মধ্যে বিপরীত সম্পর্ক লক্ষ করা যায়।