শেয়ারFacebookWhatsApp

যুক্তিবিদ্যায় শব্দ কত প্রকার?

উত্তর: যুক্তিবিদ্যায় শব্দ তিন প্রকার।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তিবিদ্যায় শব্দ কত প্রকার?

উদ্দীপক

রোহান সাহেব তার দুই ছেলে অপু ও তপুকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে যান। সেখানে হরিণ দেখে অপু বলে, "সকল হরিণ হয় সুন্দর"। সামনে এগিয়ে তপু হাতি দেখতে পেয়ে বলল, “বাহ! কী বিশাল প্রাণী।" রোহান সাহেব বলেন, হাতি হোক বা হরিণ হোক "সকল প্রাণী হয় উপকারী"।

Dinajpur · 2019

উত্তর

যুক্তিবিদ্যায় শব্দ তিন প্রকার।

উত্তর

শব্দ যখন কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তখন সেটি পদে পরিণত হয়। অর্থপূর্ণ সব বর্ণ বা বর্ণসমষ্টিই শব্দ। কিন্তু যুক্তিবিদ্যায় সব শব্দই পদ নয়। শব্দগুলো যখন যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। যেমন- 'ফুল হয় সুন্দর'। এ যুক্তিবাক্যে 'ফুল' ও 'সুন্দর' শব্দ দুটি যথাক্রমে উদ্দেশ্য ও বিধেয় হওয়ায় তারা পদে পরিণত হয়েছে। কিন্তু 'হয়' শব্দটি উদ্দেশ্য বা বিধেয় না হওয়ায় সেটি পদ নয়।

উত্তর

উদ্দীপকে রোহান সাহেবের উক্তিটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা A বাক্য।যে সকল যুক্তিবাক্যে বিধেয়কে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে নেওয়া হয় তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। এ ধনের বাক্য পরিমাণগত দিক থেকে 'সার্বিক' এবং গুণগত দিক থেকে 'সদর্থক' হয়ে থাকে। যেমন- 'সকল দার্শনিক হয় মরণশীল'। এখানে 'মরণশীল' বিধেয় পদকে 'দাশনিক' উদ্দেশ্য পদের সমগ্র ব্য্যর্থ সম্পর্কে স্বীকার করে নেওয়া হয়েছে। কাজেই এটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এরূপ বাক্যে পরিমাণসূচক শব্দ হিসেবে 'সব' বা 'সকল' এবং গুণ প্রকাশক শব্দ হিসেবে 'হয়' কথাটি ব্যবহৃত হয়।উদ্দীপকে রোহান সাহেবের বক্তব্যে বলা হয়েছে, 'সকল প্রাণী হয় উপকারী'। এখানে বিধেয় পদ 'উপকারী' তে উদ্দেশ্য 'প্রাণী' পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে নেয়া হয়েছে। তাই রোহান সাহেবের বক্তব্যটি হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা A বাক্য।

উত্তর

উদ্দীপকে তপু আর অপুর উক্তি বাক্য ও যুক্তিবাক্যকে নির্দেশ করে। তাই উক্তি দুটি একই ধরনের নয়।কয়েকটি শব্দ একত্রে মিলিত হয়ে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। অন্যদিকে যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক কোনো সম্পর্কের লিখিত বা মৌখিক রূপ। যে কোনো যুক্তিবাক্যে দুটি পদ থাকে এবং পদ দুটি একটি সংযোজক দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ সকল উক্তিকে বাক্য বলা গেলেও যুক্তিবাক্য বলা যাবে না। একটি বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করতে বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে তাদেরকে উদ্দেশ্য, সংযোজক ও বিধেয় আকারে সাজাতে হবে। তাই বাক্য ও যুক্তিবাক্য এক নয়।উদ্দীপকে তপুর বক্তব্যটি হলো- 'বাহ! কি বিশাল প্রাণী'। এটি বিস্ময়সূচক বাক্যকে নির্দেশ করে। যুক্তিবাক্যের গঠনের নিয়মানুসারে তাই একে বাক্য বলা গেলেও যুক্তিবাক্য বলা যাবে না। অন্যদিকে অপুর উক্তিটি হলো- 'সকল হরিণ হয় সুন্দর।' উক্তিটিতে উদ্দেশ্য ও বিধেয় একটি সংযোজক দ্বারা যুক্ত হওয়ায় এটি একটি যুক্তিবাক্য। তাই বলা যায়, তপু এবং অপুর উক্তি দুটি একই ধরনের নয়।পরিশেষে বলা যায়, একটি বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তরে কতগুলো নিয়ম অনুসরণ করতে হয়। তাই বাক্য ও যুক্তিবাক্য মোটেও একই ধরনের নয়।
HSCLogic 1st PaperDinajpur 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।