শেয়ারFacebookWhatsApp

যুক্তিবিদ্যায় শব্দ কত প্রকার?

উত্তর: যুক্তিবিদ্যায় শব্দ তিন প্রকার।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তিবিদ্যায় শব্দ কত প্রকার?

উদ্দীপক

শারমীন তার বান্ধবী ফাতেমাকে ফোনে জানায়, 'যদি গাড়ি চলে তাহলে আমি কলেজে যাব'। ফাতেমা বলল, 'আমি রিক্সা করে অথবা হেঁটে যাব'। ফাতেমা আরো জানায়, 'ক্লাস শেষে আমি এবং তুমি দুজন মিলে মার্কেটে যাব।'

Dhaka · 2019

উত্তর

যুক্তিবিদ্যায় শব্দ তিন প্রকার।

উত্তর

শব্দ যখন কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তখন শব্দ পদে পরিণত হয়। যুক্তিবিদ্যায় বিভিন্ন প্রকার শব্দ আছে। আর অনেকগুলো শব্দ দিয়ে একটি যুক্তিবাক্য গঠিত হয়। কিন্তু একটি যুক্তিবাক্যে পদ থাকে দুটি। যুক্তিবাক্যের পদ একাধিক শব্দ দ্বারা গঠিত হতে পারে। তাই যখন কোনো শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তখন ঐ শব্দ সমষ্টি পদে পরিণত হয়।

উত্তর

উদ্দীপকের ফাতেমার শেষ বক্তব্য সংযৌগিক যুক্তিবাক্যকে নির্দেশ করে।সংযৌগিক যুক্তিবাক্য এক প্রকার যৌগিক যুক্তিবাক্য। এই যুক্তিবাক্য একাধিক সরল যুক্তিবাক্য দ্বারা গঠিত হয়। তাই বলা যায়, য়ে যৌগিক যুক্তিবাক্যে একাধিক সরল বাক্য ও, এবং, কিন্তু ইত্যাদি যোজক দ্বারা যুক্ত হয়ে একটি নতুন যুক্তিবাক্য গঠন করে তাকে সংযৌগিক যুক্তিবাক্য বলে। যেমন: 'হাসান হয় জ্ঞানী ও শিক্ষিত'- এই যুক্তিবাক্যটি একটি সংযৌগিক যুক্তিবাক্য। কেননা এই যুক্তিবাক্যটিতে দুটি সরল বাক্য 'ও' যোজক দ্বারা যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করেছে।উদ্দীপকের ফাতেমার শেষ বক্তব্যটি ছিল- 'ক্লাস শেষে আমি এবং তুমি দুজন মিলে মার্কেটে যাব'। যুক্তিটিতে দেখা যাচ্ছে যে, এখানে দুটি সরল বাক্য 'এবং' যোজক দ্বারা যুক্ত হয়ে একটি যৌগিক বাক্য গঠন করেছে। তাই এটি একটি সংযৌগিক যুক্তিবাক্য। সুতরাং বলা যায়, ফাতেমার শেষ বক্তব্য সংযৌগিক যুক্তিবাক্যকে নির্দেশ করেছে।

উত্তর

উদ্দীপকের শারমীন ও ফাতেমার প্রথম বক্তব্য একই ধরনের নয়। কেননা শারমীনের বক্তব্য প্রাকল্লিক যুক্তিবাক্যকে এবং ফাতেমার প্রথম বক্তব্য বৈকল্পিক যুক্তিবাক্যকে নির্দেশ করে।উদ্দীপকের শারমীনের প্রথম বক্তব্য প্রাকল্পিক যুক্তিবাক্যকে নির্দেশ করে। প্রাকল্লিক যুক্তিবাক্য এক প্রকার যৌগিক যুক্তিবাক্য। এই প্রকার যুক্তিবাক্যের মধ্যে শর্ত অন্তর্ভুক্ত থাকে। তাই বলা যায়, যখন একাধিক সরল যুক্তিবাক্য 'যদি... তাহলে' বা এর অনুরূপ কোনো শর্ত দ্বারা যুক্ত হয়ে যৌগিক যুক্তিবাক্য গঠন করে তখন তাকে প্রাকল্লিক যুক্তিবাক্য বলে। যেমন: 'যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে'- এই যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক যুক্তিবাক্য। কেননা এখানে দুটি সরল যুক্তিবাক্য 'যদি... তাহলে' যোজক দ্বারা যুক্ত হয়ে যৌগিক যুক্তিবাক্য গঠন করেছে। উদ্দীপকের শারমীনের প্রথম বক্তব্য হলো- 'যদি গাড়ি চলে তাহলে আমি কলেজে যাব'। যুক্তিবাক্যটিতে দেখা যাচ্ছে যে, দুটি সরল বাক্য 'যদি... তাহলে' যোজক দ্বারা যুক্ত হয়ে যৌগিক যুক্তিবাক্য গঠন করেছে। তাই শারমীনের বক্তব্য প্রাকল্পিক যুক্তিবাক্যকে নির্দেশ করছে।অপরপক্ষে, ফাতেমার প্রথম বক্তব্য বৈকল্পিক যুক্তিবাক্যকে নির্দেশ করছে। যখন একাধিক সরল যুক্তিবাক্য বা, অথবা ইত্যাদি যোজক দ্বারা যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে তখন তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। ফাতেমার প্রথম বক্তব্য হলো- 'আমি রিক্সায় অথবা হেঁটে যাব। এখানে দুটি সরল যুক্তিবাক্য 'অথবা' যোজক দ্বারা যুক্ত হয়ে যৌগিক যুক্তিবাক্য গঠন করেছে। তাই ফাতেমার এই বক্তব্যে বৈকল্পিক যুক্তিবাক্য প্রতিফলিত হয়েছে। পরিশেষে বলা যায় যে, প্রাকল্পিক ও বৈকল্পিক যুক্তিবাক্য উভয় যৌগিক যুক্তিবাক্য হলেও দুটি বাক্য এক নয়। প্রাকল্পিক যুক্তিবাক্যে শর্ত থাকে কিন্তু বৈকল্পিক যুক্তিবাক্যে বিকল্প থাকে। উভয় প্রকার যুক্তিবাক্য গঠিত হতে ভিন্ন ভিন্ন' যোজক ব্যবহৃত হয়। তাই বলা যায়, শারমীন ও ফাতেমার প্রথম বক্তব্য একই ধরনের নয়।
HSCLogic 1st PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।