উদ্দীপকের শারমীন ও ফাতেমার প্রথম বক্তব্য একই ধরনের নয়। কেননা শারমীনের বক্তব্য প্রাকল্লিক যুক্তিবাক্যকে এবং ফাতেমার প্রথম বক্তব্য বৈকল্পিক যুক্তিবাক্যকে নির্দেশ করে।উদ্দীপকের শারমীনের প্রথম বক্তব্য প্রাকল্পিক যুক্তিবাক্যকে নির্দেশ করে। প্রাকল্লিক যুক্তিবাক্য এক প্রকার যৌগিক যুক্তিবাক্য। এই প্রকার যুক্তিবাক্যের মধ্যে শর্ত অন্তর্ভুক্ত থাকে। তাই বলা যায়, যখন একাধিক সরল যুক্তিবাক্য 'যদি... তাহলে' বা এর অনুরূপ কোনো শর্ত দ্বারা যুক্ত হয়ে যৌগিক যুক্তিবাক্য গঠন করে তখন তাকে প্রাকল্লিক যুক্তিবাক্য বলে। যেমন: 'যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে'- এই যুক্তিবাক্যটি একটি প্রাকল্পিক যুক্তিবাক্য। কেননা এখানে দুটি সরল যুক্তিবাক্য 'যদি... তাহলে' যোজক দ্বারা যুক্ত হয়ে যৌগিক যুক্তিবাক্য গঠন করেছে। উদ্দীপকের শারমীনের প্রথম বক্তব্য হলো- 'যদি গাড়ি চলে তাহলে আমি কলেজে যাব'। যুক্তিবাক্যটিতে দেখা যাচ্ছে যে, দুটি সরল বাক্য 'যদি... তাহলে' যোজক দ্বারা যুক্ত হয়ে যৌগিক যুক্তিবাক্য গঠন করেছে। তাই শারমীনের বক্তব্য প্রাকল্পিক যুক্তিবাক্যকে নির্দেশ করছে।অপরপক্ষে, ফাতেমার প্রথম বক্তব্য বৈকল্পিক যুক্তিবাক্যকে নির্দেশ করছে। যখন একাধিক সরল যুক্তিবাক্য বা, অথবা ইত্যাদি যোজক দ্বারা যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে তখন তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। ফাতেমার প্রথম বক্তব্য হলো- 'আমি রিক্সায় অথবা হেঁটে যাব। এখানে দুটি সরল যুক্তিবাক্য 'অথবা' যোজক দ্বারা যুক্ত হয়ে যৌগিক যুক্তিবাক্য গঠন করেছে। তাই ফাতেমার এই বক্তব্যে বৈকল্পিক যুক্তিবাক্য প্রতিফলিত হয়েছে।
পরিশেষে বলা যায় যে, প্রাকল্পিক ও বৈকল্পিক যুক্তিবাক্য উভয় যৌগিক যুক্তিবাক্য হলেও দুটি বাক্য এক নয়। প্রাকল্পিক যুক্তিবাক্যে শর্ত থাকে কিন্তু বৈকল্পিক যুক্তিবাক্যে বিকল্প থাকে। উভয় প্রকার যুক্তিবাক্য গঠিত হতে ভিন্ন ভিন্ন' যোজক ব্যবহৃত হয়। তাই বলা যায়, শারমীন ও ফাতেমার প্রথম বক্তব্য একই ধরনের নয়।