শেয়ারFacebookWhatsApp

নিরপেক্ষ পদ কী?

উত্তর: যেসব পদের নিজস্ব অর্থ আছে এবং যাদেরকে বুঝতে অন্য কোনো পদের সাহায্য নিতে হয় না সেসব পদকে নিরপেক্ষ পদ বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

নিরপেক্ষ পদ কী?

Rajshahi · 2019

উত্তর

যেসব পদের নিজস্ব অর্থ আছে এবং যাদেরকে বুঝতে অন্য কোনো পদের সাহায্য নিতে হয় না সেসব পদকে নিরপেক্ষ পদ বলে।

উত্তর

রাজা রানী সাপেক্ষ পদ কারণ এদের স্বয়ংসম্পূর্ণ কোনো অর্থ নেই। যেসব পদের স্বয়ংসম্পূর্ণ কোনো অর্থ নেই এবং যেসব পদকে বুঝতে গেলে অন্য কোনো পদের সাহায্য নিতে হয় তাদের সাপেক্ষ পদ বলে। অর্থাৎ এরূপ পদের অর্থ অন্য একটি পদের ওপর নির্ভরশীল। এরূপ পদ আমাদের অন্য একটি পদের কথা স্মরণ করিয়ে দেয়। যেমন- রাজা পদটি বুঝতে গেলে আমাদের মনে পড়ে প্রজা পদটির কথা। প্রজা ছাড়া কোনো রাজা থাকতে পারে না। আবার রাণী পদটি রাজা পদের ওপর নির্ভরশীল। রাজা ছাড়া কেউ রাণী হতে পারে না। তাই রাজা-রাণী পদ দুটি সাপেক্ষ পদ।

উত্তর

চিত্র-১ এ প্রশ্নবোধক (?) চিহ্নে অবধারণ পদটি বসবে। দুটি ধারণার মধ্যে কোনো সম্পর্ক স্বীকার বা অস্বীকার করার মানসিক প্রক্রিয়া হলো অবধারণ যা চিন্তার প্রাথমিক রূপ। অর্থাৎ দুটি সামান্য ধারণাকে যখন মনে মনে তুলনা করে তাদের মধ্যে স্বীকৃতিসূচক বা অস্বীকৃতিসূচক সম্পর্ক স্থাপন করা হয় তখন তাকে বলে অবধারণ। যেমন চিনি ও মিষ্টি এই দুটি ধারণার মধ্যে একটা সম্পর্ক স্বীকার করে আমরা চিন্তা করি। চিনি হয় মিষ্টি। মূলকথা অবধারণ হচ্ছে দুটি ধারণার মানসিক সংযুক্তিকরণ। চিত্র-১ এ দুটি ধারণাকে যুক্ত করা হয়েছে। দুটি ধারণাকে যুক্ত করে যখন। আমরা চিন্তা করবো তখন তাকে বলা হবে অবধারণ। অর্থাৎ চিত্র-১ এ প্রশ্নবোধক চিহ্ন স্থানে অবধারণ শব্দটি বসবে।

উত্তর

চিত্র-২ এর খালি ঘরে বসবে সংযোজক। চিত্র-১ দ্বারা অবধারণ ও চিত্র-২ দ্বারা যুক্তিবাক্য নির্দেশ করা হয়েছে যাদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।অবধারণ হচ্ছে দুটি ধারণার মানসিক সংযুক্তিকরণ। অন্যদিকে যুক্তিবাক্য অবধারণের মাধ্যমে দুটি পদের মধ্যে সংযুক্তি বিধান করে। অবধারণ চিন্তার সম্পূর্ণ রূপ প্রকাশ করে না বলে সত্য-মিথ্যার প্রশ্ন ওঠেনা কিন্তু যুক্তিবাক্য বিবৃতিমূলক বলে সত্য-মিথ্যা হতে পারে। অবধারণের উপাদান হলো ধারণা আর যুক্তিবাক্যের উপাদান হলো পদ। অবধারণ হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া। পক্ষান্তরে যুক্তিবাক্য একটি মূর্ত প্রক্রিয়া। অবধারণ চিন্তার প্রাথমিক স্তর। আর যুক্তিবাক্য চিন্তার পরিণত স্তর। অবধারণ গঠনের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। কিন্তু যুক্তিবাক্য গঠিত হয় বিধিবদ্ধ নিয়মানুসারে।উদ্দীপকের চিত্র-২ এর খালি ঘরে বসবে সংযোজক। কারণ যে শব্দটি একটি যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে সংযোজক বলে। একটি যুক্তিবাক্য গঠন করতে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে একটি সংযোজক অবশ্যই থাকতে হবে। যেহেতু চিত্র-২ এ যুক্তিবাক্যের গঠন দেখানো হয়েছে সেহেতু খালি ঘরে সংযোজক বসবে। অন্যদিকে দুটি ধারণাকে যখন মনে মনে তুলনা করে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় তখন তাকে অবধারণ বলে। চিত্র-১ এ যেহেতু দুটি ধারণাকে যুক্ত করা হয়েছে সেহেতু এটি অবধারণ। এই অবধারণ হচ্ছে মানসিক চিন্তা এবং এর ভাষায় প্রকাশিত রূপ হচ্ছে যুক্তিবাক্য।পরিশেষে বলা যায়, অবধারণ ও যুক্তিবাক্যের মাঝে কতিপয় সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে।
HSCLogic 1st PaperRajshahi 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।