উদ্দীপকে উল্লেখিত ২নং চিত্রের বিশেষ সদর্থক যুক্তিবাক্যের সাথে ৩ নং চিত্রের বিশেষ নঞর্থক যুক্তিবাক্যের মৌলিক পার্থক্য আছে।
যে সব বাক্যের বিধেয় উদ্দেশ্যের আংশিক ব্যস্ত্যর্থ সম্পর্কে স্বীকৃত হয় সেসব বাক্যকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বা I বাক্য বলে। বিশেষ যুক্তিবাক্য হওয়ায় এর উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং সদর্থক বাক্য হওয়ার জন্য এর বিধেয় পদটিও অব্যাপ্য। তাই, I যুক্তি বাক্যের কোনো পদই ব্যাপ্য নয়, যেমন- কিছু ফুল হয় লাল। এখানে 'ফুল' উদ্দেশ্য পদটি ব্যাপ্য নয় এবং 'লাল' বিধেয় পদটিও ব্যাপ্য নয়। অপরদিকে, যেসব বাক্যের বিধেয় উদ্দেশ্যের আংশিক ব্যার্থ সম্পর্ক অস্বীকৃত হয়, সেসব বাক্যকে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বা O বাক্য বলে। বিশেষ হওয়ায় এর উদ্দেশ্য পদ অব্যাপ্য, কিন্তু নঞর্থক হওয়ায় এর বিধেয় পদ ব্যাপ্য হয়। যেমন- কিছু আম নয় মিষ্টি। এখানে 'আম' পদটি ব্যাপ্য নয় কিন্তু বিধেয় 'মিষ্টি' পদটি সার্বিক অর্থে ব্যাহত হয়েছে, তাই বিধেয় পদটি ব্যাপ্য।
উদ্দীপকে উল্লেখিত ২নং চিত্রে ক ও খ অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয় উভয়ই অব্যাপ্য পদ হওয়ায় তা বিশেষ সদর্থক যুক্তিবাক্য। কারণ, I যুক্তিবাক্যের উভয় পদ অব্যাপ্য। আবার, ৩নং চিত্রে ক অব্যাপ্য এবং খ ব্যাপ্য অর্থাৎ উদ্দেশ্য পদ অব্যাপ্য ও বিধেয় পদ ব্যাপ্য হওয়ায় তা বিশেষ নঞর্থক যুক্তিবাক্য I কারণ, O যুক্তিবাক্যের উদ্দেশ্য অব্যাপ্য ও বিধেয় ব্যাপ্য হয়। সুতরাং বলা যায়,। ও O উভয় যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য হলেও এদের মৌলিক পার্থক্য হলো। বাক্যে বিধেয় পদ অব্যাপ্য এবং O বাক্যে বিধেয় পদ ব্যাপ্য