চিত্র-২ এর মাধ্যমে সার্বিক নঞর্থক বা যুক্তিবাক্যের ইঙ্গিত পাওয়া যায় এবং চিত্র-৩ এর মাধ্যমে বিশেষ নঞর্থক বা ০ যুক্তিবাক্যের ইঙ্গিত পাওয়া যায়।
চিত্র-২ সার্বিক নঞর্থক বা যুক্তিবাক্যকে প্রকাশ করে। যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে নঞর্থক। অর্থাৎ, এই যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছুকে অস্বীকার করে। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্য হওয়ার কারণে ও যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। আর নঞর্থক যুক্তিবাক্য হওয়ার কারণে ও যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য তাই ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক নঞর্থক বা E যুক্তিবাক্যের উভয় পদ ব্যাপ্য।
অপরপক্ষে, চিত্র-৩ বিশেষ নঞর্থক বা যুক্তিবাক্যকে প্রকাশ করে। ০ যুক্তিবাক্য পরিমানের দিক থেকে বিশেষ এবং গুণের দিক থেকে নঞর্থক। অর্থাৎ, ০ যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করে। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী যুক্তিবাক্য বিশেষ যুক্তিবাক্য হওয়ার কারণে এর উদ্দেশ্য পদ অব্যাপ্য। আর নঞর্থক যুক্তিবাক্য হওয়ার কারণে যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাই ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের কেবল বিধেয় পদ ব্যাপ্য।সুতরাং দেখা যাচ্ছে যে, ও যুক্তিবাক্য উভয়ই নঞর্থক কিন্তু একটি সার্বিক এবং অন্যটি বিশেষ। ফলে যুক্তিবাক্যের উভয় পদ ব্যাপ্য কিন্তু • যুক্তিবাক্যের কেবল বিধেয় পদ ব্যাপ্য।