শেয়ারFacebookWhatsApp

যুক্তিবাক্যের উপাদান কয়টি ও কী কী?

উত্তর: যুক্তিবাক্যের উপাদান ৩টি। উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তিবাক্যের উপাদান কয়টি ও কী কী?

উদ্দীপক

বাংলা ব্যাকরণের স্যার বাক্য পড়াচ্ছিলেন। তিনি বললেন, মানুষ তার মনের ভাব প্রকাশ করে ভাষার মাধ্যমে। ভাষা গঠিত হয় বাক্য দ্বারা, আর বাক্য গঠিত হয় শব্দ দ্বারা। বাক্যের উদাহরণগুলো নিম্নরূপ: i. সব গোলাপ লাল নয়।
ii. মানুষ মাত্রই মরণশীল।

Barisal · 2019

উত্তর

যুক্তিবাক্যের উপাদান ৩টি। উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক।

উত্তর

যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সদর্থক ও নঞর্থক সম্পর্ক স্থাপনের জন্য সংযোজকের ভূমিকা অপরিসীম। যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় পদ যে চিহ্ন বা শব্দ দিয়ে যুক্ত থাকে তাকে সংযোজক বলে। বস্তুত এটি একটি চিহ্ন, কোনো পদ নয়। এ পদের মাধ্যমে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্বন্ধ প্রকাশ পায়। যেমন, আকাশ হয় নীল। এখানে আকাশ ও নীল এ দুটি পদের মধ্যে 'হয়' সংযোজক ব্যবহারের মাধ্যমে যৌক্তিক সম্পর্ক স্থাপিত হয়। যেমন- সকল মানুষ হয় দ্বিপদ কোনো পাখি নয় মানুষ \therefore কোনো পাখি নয় দ্বিপদ এ যুক্তিটিতে প্রধান পদ আশ্রয়বাক্যে অব্যাপ্য থাকা সত্ত্বেও সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে। সুতরাং যুক্তিটি ভ্রান্ত এবং এত অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকের i ও ii নং বাক্য দুটিকে যুক্তিবাক্যে রূপান্তর করা সম্ভব। নঞর্থক চিহ্ন যুক্ত কোনো বাক্যে সকল, সব, সমস্ত প্রত্যেক, প্রত্যেকটি, যে কেউ যে কোনো ইত্যাদি বা এর সমার্থক কোনো শব্দ থাকলে সেই বাক্যকে বিশেষে নঞর্থক বা O বাক্যে রূপান্তর করতে হবে। উদ্দীপকের i যুক্তিবাক্যটি হচ্ছে, সব গোলাপ লাল নয়। এ যুক্তিবাক্যে আমরা দেখতে পাই সব শব্দটি আছে এবং নঞর্থক চিহ্ন আছে তাই এ বাক্যের রূপান্তরিত রূপ হবে, O বাক্য- কিছু গোলাপ নয় লাল। আবার কোনো সদর্থক বাক্যে বা নঞর্থক চিহ্ন নেই এমন বাক্যে সকল, সব, সমস্ত, প্রত্যেকটি, যে কেউ, মাত্রই ইত্যাদি বা এদের সমার্থক কোনো শব্দ থাকলে সেই সকল বাক্যকে সার্বিক সদর্থক বাক্যে বা A যুক্তিবাক্যে রূপান্তর করতে হয়। উদ্দীপকের ii নং বাক্যটি হচ্ছে মানুষ মাত্রই মরণশীল, এটি একটি সার্বিক সদর্থক বাক্য এবং এতে 'মাত্রই' শব্দটি উল্লেখ আছে। অর্থাৎ এর রূপান্তরিত রূপ হবে A বাক্য- সকল মানুষ হয় মরণশীল।অর্থাৎ নির্দিষ্ট নিয়মানুসারে। ও ii নং যুক্তিবাক্যগুলো যথাক্রমে O এবং A যুক্তিবাক্যে রূপান্তরিত হবে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত বাক্য ও যুক্তিবাক্যের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।বাক্য এক শব্দ বিশিষ্ট হতে পারে, আবার একাধিক শব্দ বিশিষ্ট হতে পারে। যেমন: 'আগুন। তাড়াতাড়ি' ইত্যাদি। এই রকম এক শব্দেও বাক্য হয়। কেননা এভাবে মনের ভাব পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব। কিন্তু যুক্তিবাক্য এক শব্দে হয় না, অন্তত তিনটি শব্দ দরকার হয় (উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক)।বাক্যের দুটি অংশই যথেষ্ট, যথা: উদ্দেশ্য ও বিধেয়। কিন্তু যুক্তিবাক্যের অন্তত তিনটি অংশ থাকতে হয়। যথা: উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক। বাক্যের মধ্যে সংযোজক অনেক সময় উহ্য থাকে, অথবা বিধেয়ের সাথে মিশে থাকে। কিন্তু যুক্তিবাক্যে সংযোজককে স্পষ্টভাবে প্রকাশ করতে হয়। যেমন: 'আকাশ নীল'- এভাবে বাক্য প্রকাশিত হতে পারে। কিন্তু যুক্তিবাক্যের যথার্থ রূপ হলো: 'আকাশ হয় নীল'। বাক্যে গুণ ও পরিমাণ অনেক ক্ষেত্রে সুস্পষ্টভাবে প্রকাশিত হয় না। কিন্তু যুক্তিবাক্যে গুণ ও পরিমাণ সুস্পষ্টভাবে প্রকাশ করা বাঞ্ছনীয়। যেমন: 'মানুষ মরণশীল'। এর যৌক্তিক রূপ হবে, 'সকল মানুষ হয় মরণশীল।' আবার 'মানুষ পূর্ণ নয়'। এ বাক্যকে যুক্তিবাক্যের আকারে প্রকাশ করলে হবে: 'কোনো মানুষ নয় পূর্ণ'। উদ্দীপকের বাক্য দুটি হলো, 'সব গোলাপ লাল নয়' এবং 'মানুষ মাত্রই মরণশীল।' আমরা জানি একটি বাক্যকে যুক্তিবাক্য হতে হলে বাক্যের উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক নির্দিষ্ট নিয়মে সাজানো থাকতে হবে যা উদ্দীপকের বাক্য দুটিতে দেখা যায় না। তাই এগুলো যুক্তিবাক্য নয়।পরিশেষে বলা যায়, বাক্য ও যুক্তিবাক্যের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।
HSCLogic 1st PaperBarisal 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।