'যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার বিজ্ঞান'- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর: 'যুক্তিবিদ্যা চিন্তার বিজ্ঞান'— উক্তিটি যথার্থ । চিন্তা মানুষের একটি বুদ্ধিমূলক প্রক্রিয়া। চিন্তা বিভিন্ন ধরনের। যেমন— স্মৃতি, কল্পনা, স্মরণ, পর্যবেক্ষণ, অনুমান ইত্যাদি। সমস্ত চিন্তার মধ্যে উন্নততর চিন্তা হলো যুক্তিপদ্ধতি বা অনুমান। অতএব বলা যায়, চিন্তা পদ্ধতি মূলত যুক্তিবিদ্যাকে নির্দেশ করে। নিয়ম অনুযায়ী চিন্তা করে সত্যকে অর্জন ও ভুলকে বর্জন করাই হলো চিন্তার প্রকৃতি বা যুক্তিবিদ্যার প্রকৃতি ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তার বিজ্ঞান'- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর