শেয়ারFacebookWhatsApp

পিতা- পদটি একটি সাপেক্ষ পদ- কেন?

উত্তর: পিতা পদটি একটি সাপেক্ষ পদ। কেননা এখানে একটা পদ অন্য পদের সাহায্য ছাড়া অর্থপূর্ণ হতে পারে না। সাপেক্ষ পদ বলতে এমন পদকে বোঝায়, যে পদ অন্য পদের সাহায্য ছাড়া স্বনির্ভর বা অর্থপূর্ণ হতে পারে না। যেমন:ছাত্র-শিক্ষক,রাজা-রানি ইত্যাদি।পিতা ও পুত্রের এখানে পিতা সাপেক্ষ পদ; কারণ পুত্র ছাড়া পিতা হওয়া যায় না। পিতা পুত্রের দ্বারা সাপেক্ষ, তাই পিতা পদটি সাপেক্ষ পদ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

পিতা- পদটি একটি সাপেক্ষ পদ- কেন?

উদ্দীপক

দৃশ্য-১: মানুষ ⇄ সভ্য মানুষ ⇄ মানুষ = কম-বেশি দৃশ্য-২: মানুষ = সকল মানুষ

Dhaka · 2023

উত্তর

কোনো একটি পদ যে অপরিহার্য বা আবশ্যিক গুণ বা গুণাবলি প্রকাশ করে তাকে ওই পদের জাত্যর্থ বলে।

উত্তর

পিতা পদটি একটি সাপেক্ষ পদ। কেননা এখানে একটা পদ অন্য পদের সাহায্য ছাড়া অর্থপূর্ণ হতে পারে না। সাপেক্ষ পদ বলতে এমন পদকে বোঝায়, যে পদ অন্য পদের সাহায্য ছাড়া স্বনির্ভর বা অর্থপূর্ণ হতে পারে না। যেমন:ছাত্র-শিক্ষক,রাজা-রানি ইত্যাদি।পিতা ও পুত্রের এখানে পিতা সাপেক্ষ পদ; কারণ পুত্র ছাড়া পিতা হওয়া যায় না। পিতা পুত্রের দ্বারা সাপেক্ষ, তাই পিতা পদটি সাপেক্ষ পদ।

উত্তর

দৃশ্য-২ এ আমার পাঠ্য পদের ব্যক্ত্যর্থকে নির্দেশ করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- উদ্দীপকের দৃশ্য-২ এ পদের সংখ্যা বা পরিমাণগত দিক উপস্থাপন করা হয়েছে যার মাধ্যমে পদের ব্যক্ত্যর্থ নির্দেশিত হয়েছে। কোনো একটি পদের দুটি দিক থাকে। যার মধ্যে একটি হলো পদের সংখ্যা বা পরিমাণগত দিক। পদের এই সংখ্যা বা পরিমাণগত দিকটি ব্যক্ত্যর্থের সাথে জড়িত। কোনো একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ওই পদের ব্যক্ত্যর্থ বলে। তেমনি উদ্দীপকের দৃশ্য-২ এ মানুষ = সকল মানুষ এমন উপস্থাপন করা হয়েছে। এখানে মানুষ পদের সংখ্যাগত দিক হলো সকল মানুষ। অর্থাৎ মানুষ পদটি দ্বারা অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল মানুষকে নির্দেশ করে। মানুষ পদটি এক কথায় সকল মানুষের ওপর প্রযোজ্য। তাই, মানুষ = সকল মানুষ দ্বারা পদের ব্যক্ত্যর্থ নির্দেশিত হয়েছে। পদের ব্যক্ত্যর্থ দ্বারা একটি পদের পরিমাণগত দিক সম্পর্কে জানা যায়। কোনো একটি পদের কীরূপ সদস্য বিদ্যমান রয়েছে তাও আমরা ব্যক্ত্যর্থের মাধ্যমে জানতে পারি। যুক্তিবিদ্যার বিভিন্ন ক্ষেত্রে পদের ব্যক্ত্যর্থ বিশ্লেষণ করা হয়। তাই বলা যায় যে,উদ্দীপকের দৃশ্য-২ এ আমার পাঠ্য পদের ব্যক্ত্যর্থকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের দৃশ্য-১ দ্বারা পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের সম্পর্ক প্রকাশিত হয়েছে। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান নিচে তা বিশ্লেষণ করা হলো- একটি পদের দুটি দিক থাকে। যথা- সংখ্যাগত ও গুণগত দিক। পদের সংখ্যাগত দিককে পদের ব্যক্ত্যর্থ বলা হয়। কোনো একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ওই পদের ব্যক্ত্যর্থ বলে। আর কোনো একটি পদ যে অপরিহার্য ও আবশ্যিক গুণ বা গুণাবলি প্রকাশ করে তাকে ওই পদের জাত্যর্থ বলে। উদ্দীপকের দৃশ্য-১ এ মানুষ ⇄ সভ্য মানুষ ⇄ মানুষ = কম-বেশি এমনউপস্থাপন করা হয়েছে। দৃশ্য-১ অনুযায়ী মানুষ থেকে সভ্য মানুষ পদে গেলে পদের জাত্যর্থ বৃদ্ধি পায়। কিন্তু ব্যক্ত্যর্থ কমে যায়। আবার, সভ্য মানুষ থেকে মানুষ পদে গেলে ব্যক্ত্যর্থ বেড়ে যায়। কিন্তু জাত্যর্থ কমে যায়। দৃশ্য-১ এর বিশ্লেষণ থেকে দেখা যায়, যখন কোনো পদের ব্যক্ত্যর্থ বাড়ে তখন পদটির জাত্যর্থ কমে। আবার, যখন কোনো পদের জাত্যর্থ বাড়ে তখন পদটির ব্যক্ত্যর্থ কমে যায়। অর্থাৎ, ব্যক্ত্যর্থ বৃদ্ধিতে জাত্যর্থ হ্রাস পায় এবং জাত্যর্থের বৃদ্ধিতে ব্যক্ত্যর্থ হ্রাস পায়। তাই পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধির সম্পর্ক বিদ্যমান। সুতরাং বলা যায়, দৃশ্য-১ দ্বারা পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধির সম্পর্ক নির্দেশিত হয়েছে।
HSCLogic 1st PaperDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।