উদ্দীপকে আলুর দাম বৃদ্ধি চাহিদা হ্রাস এবং দাম হ্রাস চাহিদা বৃদ্ধির মাধ্যমে পদের ব্যক্তার্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির সম্পর্ক প্রতিফলিত হয়েছে। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধি পায়। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ হ্রাস-বৃদ্ধির চারটি নিয়ম আছে। যথা- (ক) যদি ব্যক্ত্যর্থ বাড়ে, তবে জাত্যর্থ কমে। (খ) যদি ব্যক্ত্যর্থ কমে, তবে জাত্যর্থ বাড়ে। (গ) যদি জাত্যর্থ বাড়ে, তবে ব্যক্ত্যর্থ কমে। এবং (ঘ) যদি জাত্যর্থ কমে, তবে ব্যক্ত্যর্থ বাড়ে। যেমন- মানুষ পদের সংখ্যা সৎ মানুষের থেকে বেশি কিন্তু তার জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। কিন্তু সৎ মানুষের সংখ্যা মানুষ থেকে কম হলেও তার জাত্যর্থ মানুষ থেকে বেশি জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সততা।