শেয়ারFacebookWhatsApp

পদের ব্যক্ত্যর্থ কাকে বলে?

উত্তর: কোনো একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ঐ পদের ব্যক্ত্যর্থ বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

পদের ব্যক্ত্যর্থ কাকে বলে?

উদ্দীপক

তামান্না তামিমকে বলল, 'এক সময় দুধের উৎপাদন কম ছিল, কিন্তু দুধের গুণগত মান ভালো ছিল।' তামান্নার কথা শুনে তামিম বলল, 'এখন দুধের উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু দুধের গুণগত মান কমে যাচ্ছে।' তাদের কথা শুনে তাদের পিতা খালেক সাহেব বললেন, 'মানুষ' এখন স্বাস্থ্য সচেতন।।"

Jessore · 2023

উত্তর

কোনো একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ঐ পদের ব্যক্ত্যর্থ বলে।

উত্তর

যে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই আছে তাকে জাত্যর্থক পদ বলে। ব্যক্ত্যর্থ হলো পদের সংখ্যার দিক এবং জাত্যর্থ হলো পদের গুণের দিক। অর্থাৎ জাত্যর্থক পদ একইসাথে সংখ্যা ও গুণ উভয়কেই নির্দেশ করে। যেমন- 'মানুষ' একটি জাত্যর্থক পদ। কেননা মানুষ পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই আছে।

উত্তর

উদ্দীপকে খালেক সাহেবের বক্তব্যে ব্যবহৃত পদটি জাত্যর্থক। নিচে তা ব্যাখ্যা করা হলো-যে শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে সেসব শব্দ বা শব্দসমষ্টিকে পদ বলে। পদকে বিভিন্ন দিক থেকে শ্রেণিবিভাগ করা হয়ে থাকে। এর মধ্যে জাত্যর্থের ভিত্তিতে পদকে দুই ভাগে ভাগ করা যায়- যার মধ্যে একটি হলো জাত্যর্থক পদ। যে পদে একইসাথে ব্যক্ত্যর্থ ও জাত্যর্থক উভয়ইবিদ্যমান থাকে তাকে জাত্যর্থক পদ বলে। অর্থাৎ, জাত্যর্থক পদ একই সাথে সংখ্যা ও গুণ উভয়কেই নির্দেশ করে। তেমনি উদ্দীপকের খালেক সাহেব তার বক্তব্যে মানুষ পদের উল্লেখ করেছেন। আর মানুষ পদটির পরিমাণ ও গুণ উভয় দিক রয়েছে। মানুষ পদের পরিমাণ হলো- সকল মানুষ এবং গুণ হলো জীববৃত্তি+বুদ্ধিবৃত্তি'। অর্থাৎ, 'মানুষ' পদের ব্যক্তার্থ ও জাত্যর্থ উভয়ই বিদ্যমান রয়েছে। তাই 'মানুষ' পদটি একটি জাত্যর্থক পদ।

উত্তর

উদ্দীপকের তামান্না ও তামিমের বক্তব্যে যৌথভাবে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের সম্পর্ক প্রকাশিত হয়েছে। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে সম্পর্ক বিদ্যমান তবে এ সম্পর্ক বিপরীতমুখী। নিচে তা ব্যাখ্যা করা হলো-কোনো একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ঐ পদের ব্যক্ত্যর্থ বলে। যেমন- মানুষ পদটি সকল মানুষের ওপর প্রযোজ্য। তাই মানুষ পদের ব্যক্ত্যর্থ সকল মানুষ। আর কোনো একটি পদ যে অপরিহার্য তা আবশ্যিক গুণাবলি প্রকাশ করে তাকে ঐ পদের জাত্যর্থ বলে। যেমন- মানুষ পদের অপরিহার্য ও আবশ্যিক গুণাবলি হলো জীববৃত্তি+বুদ্ধিবৃত্তি। তাই মানুষ পদের জাত্যর্থ জীববৃত্তি-বুদ্ধিবৃত্তি। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ গভীরভাবে সম্পর্কিত। তবে এ সম্পর্ক বিপরীতমুখী। অর্থাৎ, যখন একটি পদের ব্যক্ত্যর্থ বৃদ্ধি পায়, তখন পদটির জাত্যর্থ কমে যায়। যেমন- 'মানুষ' পদের ব্যক্তার্থ বাড়িয়ে 'জীব' করা হলে জাত্যর্থ 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে কেবল 'জীববৃত্তি' হয়। একইভাবে যখন কোনো পদের জাত্যর্থ বৃদ্ধি পায়, তখন পদটির ব্যক্ত্যর্থ কমে যায়। উদ্দীপকের তামান্না ও তামিমের বক্তব্যে দুধের পরিমাণ ও গুণের বিপরীত সম্পর্কের কথা বলা হয়েছে। অর্থাৎ, পরিমাণ কম থাকলেও গুণ বেশি ছিল এবং পরিমাণ বেশি হলেও গুণ কমে গেছে। এ বিষয়টিকে পুদের ব্যক্তার্থ ও জাত্যর্থের দিক থেকে বিবেচনা করলে পদের ব্যক্তার্থ ও জাত্যর্থের সম্পর্ক প্রকাশিত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের তামান্না ও তামিমের বক্তব্যের দ্বারা যৌথভাবে পদের ব্যক্তার্থ ও জাত্যর্থের বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধির সম্পর্ক নির্দেশিত হয়েছে।
HSCLogic 1st PaperJessore 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।