শেয়ারFacebookWhatsApp

যুক্তিবিদ্যায় পদ কাকে বলে?

উত্তর: কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতাসম্পন্ন শব্দ বা শব্দসমষ্টিকে পদ বলে। শব্দ দিয়ে পদ গঠিত হয়। অসংখ্য শব্দের মধ্য থেকে কেবল একটি অংশই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, সকল শব্দ ব্যবহৃত হতে পারে না। তাই সকল শব্দ পদ নয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তিবিদ্যায় পদ কাকে বলে?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: পিতা, স্বামী, শিক্ষক।দৃশ্যকল্প-২: সাদা ও কালো, সকাল ও বিকাল, টক ও মিষ্টি।দৃশ্যকল্প-৩: সৎ ও অসৎ, মিষ্টি ও অ-মিষ্টি, দয়ালু ও অ-দয়ালু। নির্ভরশীল হয়।"

Jessore · 2023

উত্তর

একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়রূপে ব্যবহৃত শব্দ বা শব্দসমষ্টিকে পদ বলে।

উত্তর

কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতাসম্পন্ন শব্দ বা শব্দসমষ্টিকে পদ বলে। শব্দ দিয়ে পদ গঠিত হয়। অসংখ্য শব্দের মধ্য থেকে কেবল একটি অংশই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, সকল শব্দ ব্যবহৃত হতে পারে না। তাই সকল শব্দ পদ নয়।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত পদগুলো সাপেক্ষ পদ। নিচে সাপেক্ষ পদের প্রকৃতি ব্যাখ্যা করা হলো-এখানে প্রদত্ত পদগুলো অর্থ প্রকাশের দিক থেকে অন্য পদের ওপর নির্ভরশীল। যুক্তিবাক্য গঠিত হয় পদ দিয়ে। আর পদকে বিভিন্ন দিক থেকে শ্রেণিবিভাগ করা হয়ে থাকে। এর মধ্যে স্বয়ংসম্পূর্ণতার ভিত্তিতে পদকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে যার মধ্যে একটি হলো সাপেক্ষ পদ। এই প্রকার পদ অর্থের দিক থেকে স্বাধীন নয়। অর্থের জন্য সাপেক্ষ পদ অন্য পদের ওপর নির্ভরশীল। তাই বলা যায়, যে পদ অন্য পদের সাহায্য ছাড়া অর্থপূর্ণ হতে পারে না সেসব পদকে সাপেক্ষ পদ বলে। অর্থাৎ, অর্থের দিক থেকে সাপেক্ষ পদ স্বনির্ভর নয়, পরনির্ভর। উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এ প্রদত্ত পদগুলো হলো- পিতা, স্বামী ও শিক্ষক। এসব পদের অর্থের জন্য অন্য পদের ওপর নির্ভর করতে হয়। কেননা 'পিতা' পদকে অর্থপূর্ণ হতে হলে 'সন্তান' পদের সাহায্য নিতে হয়।তাই বলা যায় যে, উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত পদগুলো সাপেক্ষ পদ।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর মাধ্যমে বিপরীত পদ এবং দৃশ্যকল্প- ৩ এর মাধ্যমে বিরুদ্ধ পদ নির্দেশিত হয়েছে। আর এই-দুই প্রকার পদ বিভিন্ন দিক থেকে পৃথক।নিচে এদের পার্থক্য বিশ্লেষণ করা হলো-যে শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে সেসব শব্দ বা শব্দসমষ্টিকে পদ বলে। পদকে বিভিন্ন দিক থেকে শ্রেণিবিভাগ করা হয়। এর মধ্যে যুগল সম্বন্ধের দিক থেকে পদকে দুই ভাগে ভাগ করা হয় যার মধ্যে একটি হলো বিপরীত পদ। যে পদযুগল পরস্পরবিরোধী এবং এমনভাবে যুক্ত থাকে যে, এদের দ্বারা কোনো বিষয়ের সমগ্র ব্যক্ত্যর্থ নির্দেশিত হয় না সেই পদযুগলকে পরস্পর বিপরীত পদ বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প- ২'-এর পদগুলো হলো- সাদা ও কালো, সকাল ও বিকাল, টক ও মিষ্টি। এসব পদ যেমন সাদা ও কালো সমগ্র রঙের ব্যক্ত্যর্থ নির্দেশ করে না, তেমনিভাবে অন্যান্য পদযুগল কোনো বিষয়ের সমগ্র ব্যক্ত্যর্থকে নির্দেশ করে না। তাই 'দৃশ্যকল্প-২' এর পদগুলো দ্বারা বিপরীত পদ নির্দেশিত হয়েছে।অপরদিকে, যখন দুটি পরস্পরবিরোধী পদ এমনভাবে সম্পর্কযুক্ত থাকে যে, এদের দ্বারা কোনো বিষয়ের সমগ্র ব্যক্ত্যর্থ নির্দেশিত হয় তখন ঐ পদযুগলকে পরস্পর বিরুদ্ধ পদ বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-৩' এর পদগুলো হলো সৎ ও অসৎ, মিষ্টি ও অ-মিষ্টি, দয়ালু ও অদয়ালু। এসব পদযুগল কোনো একটি বিষয়ের সমগ্র ব্যক্ত্যর্থকে নির্দেশ করে। যেমন- সৎ ও অ-সৎ পদযুগল 'মানুষ' শ্রেণির সমগ্র ব্যক্ত্যর্থকে নির্দেশ করে। তেমনিভাবে অন্যান্য পদযুগলও একইভাবে কোনো বিষয়ের সমগ্র ব্যক্ত্যর্থকে নির্দেশ করে। তাই 'দৃশ্যকল্প-৩' এর পদগুলোর মাধ্যমে বিরুদ্ধ পদ নির্দেশিত হয়েছে।
HSCLogic 1st PaperJessore 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।