. উদ্দীপকের তথ্য-১ ও তথ্য-২ এ ব্যবহৃত 'সাদা' পদটি ব্যাপ্যতার নিয়ম উল্লেখপূর্বক বিশ্লেষণ করা হলো-যুক্তিবিদ্যায় বিপদের ব্যাপ্যতার দুটি নিয়ম আছে। যথা- ক. "সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য; কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য।" খ. "নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। কিন্তু সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য।" উদ্দীপকে তথ্য-১ এ বলা হয়েছে সব বক হয় সাদা। এ দুটি নিয়মের আলোকে বলা যায়, তথ্য-১ এর 'সব বক হয় সাদা' একটি সদর্থক যুক্তিবাক্য। তাই এ যুক্তিবাক্যের বিধেয় 'সাদা' অব্যাপ্য পদ। অপরদিকে তথ্য-২ এ বলা হয়েছে 'কোনো কাক নয় সাদা'।যুক্তিবিদ্যার ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী এটি একটি নঞর্থক যুক্তিবাক্য। তাই বলা যায় এ যুক্তিবাক্যের বিধেয় 'সাদা' ব্যাপ্য পদ। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকে তথ্য-১ ও তথ্য-২ এ ব্যবহৃত 'সাদা' পদটির ব্যাপ্যতার ভিন্নতা আছে।