ব্যাপ্যতার দিক থেকে চিত্র-১ এর মাধ্যমে সার্বিক সদর্থক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। আর 'চিত্র-৩'-এর মাধ্যমে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। ব্যাপ্যতার দিক থেকে এই দুই প্রকার যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য রয়েছে।নিচে এদের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো-চিত্র-১ এর ব্যাপ্যতার যে ধরন দেখানো হয়েছে, সেখানে কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য দেখানো হয়েছে। আর সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। তাই 'চিত্র-১ এর মাধ্যমে সার্বিক সদর্থক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য নয়। তাই এই যুক্তিবাক্যের কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য।অপরদিকে, চিত্র-৩ এ ব্যাপ্যতার যে ধরন দেখানো হয়েছে, সেখানে কেবল বিধেয় পদ ব্যাপ্য দেখানো হয়েছে। আর বিশেষ নঞর্থক যুক্তিবাক্যের কেবল বিধেয় পদ ব্যাপ্য। তাই চিত্র-৩ এর মাধ্যমে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী বিশেষ নঞর্থক যুক্তিবাক্যের কেবল বিধেয় ঋদ ব্যাপ্য, উদ্দেশ্য পদ ব্যাপ্য নয়। তাই এই যুক্তিবাক্যের কেবল বিধেয় পদ ব্যাপ্য।