দৃষ্টান্ত-১ পাঠ্যবইয়ের পদযোগ্য শব্দকে নির্দেশ করে এবং দৃষ্টান্ত-২ সহ-পদযোগ্য, পদযোগ্য এবং পদ-অযোগ্য এই তিন প্রকার শব্দকেই নির্দেশ করে। নিচে এদের পার্থক্য দেখানো হলো- ১.দৃষ্টান্ত-১ এর শব্দগুলো স্বাধীনভাবেই যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় হিসেবে বসতে পারে। কিন্তু দৃষ্টান্ত-২ এর শব্দগুলোর কোনোটি স্বাধীনভাবে' যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে বসতে পারে আবার কোনোটি পারে না।২. দৃষ্টান্ত-১ এর সবগুলো শব্দই পদযোগ্য। কিন্তু দৃষ্টান্ত-২ এর 'এবং' ও 'কিন্তু' শব্দ দুটি সহ-পদযোগ্য শব্দ, 'তুমি' পদযোগ্য এবং 'আহা!' পদ-অযোগ্য শব্দ।৩. দৃষ্টান্ত-১ এর শব্দগুলো একই ধরনের অর্থাৎ সবগুলো শব্দই পদযোগ্য। কিন্তু দৃষ্টান্ত-২ এ শব্দগুলো বিভিন্ন ধরনের কেননা এখানে পদযোগ্য, সহ-পদযোগ্য ও পদ-অযোগ্য এই তিন ধরনের শব্দই বিদ্যমান।৪. দৃষ্টান্ত-১ এর টেবিল, চেয়ার, বই এদের যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় হিসেবে বসতে অন্য কোনো শব্দের সাহায্য লাগে না। কিন্তু দৃষ্টান্ত-২ এ 'এবং ও কিন্তু' শব্দ দুটি পদযোগ্য শব্দের সাহায্য নিয়ে বসে। আর 'আহা!' শব্দটি কোনোভাবেই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না।