উদ্দীপকের যুক্তি-২ অমাধ্যম অনুমানকে নির্দেশ করছে। কেননা অমাধ্যম অনুমানের যুক্তি যেভাবে উপস্থাপন করা হয় এখানে যুক্তিটি সেভাবে উপস্থাপন করা হয়েছে।নিচে তা ব্যাখ্যা করা হলো-অবরোহ অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় যার মধ্যে একটি হলো অমাধ্যম অনুমান। এই প্রকার অবরোহ অনুমানে একটি আশ্রয়বাক্য থাকে। আর ঐ আশ্রয়বাক্যটি থেকেই সিদ্ধান্ত অনুমিত. হয়। তাই বলা যায়, যে অবরোহ অনুমানে মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে।তেমনি উদ্দীপকের যুক্তি-২ এ কোনো কোকিল নয় সাদা এই আশ্রয়বাক্যটি থেকে অনিবার্যভাবে কোনো সাদা প্রাণী নয় কোকিল এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। যেহেতু 'যুক্তি-২' এ মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিত হয়েছে। তাই এর মাধ্যমে অমাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। অমাধ্যম অনুমানে মাত্র একটিআশ্রয়বাক্য থাকে। এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। এতে একটি আশ্রয়বাক্য থেকে নিঃসৃত হওয়ায় অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে তেমন কোনো নতুনত্ব থাকে না। আর অমাধ্যম অনুমান অবরোহ অনুমান বিধায় এর লক্ষ্য থাকে কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা।