শেয়ারFacebookWhatsApp

বিপরীত পদ বলতে কী বোঝ?

উত্তর: দুটি পদ যদি পরস্পর বিরোধী হয় অথচ তারা যদি একত্রে একটি ব্যাপক পদের সমুদয় ব্যক্ত্যর্থকে প্রকাশ করতে না পারে, তাহলে তাদেরকে বিপরীত পদ বলে। এরূপ পদযুগল তৃতীয় কোনো বিকল্প পদের সম্ভাবনা থাকে। যেমন- সাদা ও কালো পদ দুটি পরস্পর বিপরীত পদ। এ দুটি পদ পরস্পর বিরোধী। যাকে আমরা সাদা বলি তাকে কালো বলতে পারি না। আবার, যাকে কালো বলি তাকে সাদা বলতে পারি না। তবে পদ দুটি সর্ব-ব্যাপক নয়। সবকিছুই এদের আওতাভুক্ত নয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

বিপরীত পদ বলতে কী বোঝ?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মানুষ, পাতা, টি, টা, উ!, আহ! দৃশ্যকল্প-২: সকল শিক্ষার্থী হয় ভালো।

Dinajpur · 2023

উত্তর

যে শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা ব্যবহারের উপযুক্ত হয় সে শব্দ বা শব্দসমাষ্টিকে পদ বলে।

উত্তর

দুটি পদ যদি পরস্পর বিরোধী হয় অথচ তারা যদি একত্রে একটি ব্যাপক পদের সমুদয় ব্যক্ত্যর্থকে প্রকাশ করতে না পারে, তাহলে তাদেরকে বিপরীত পদ বলে। এরূপ পদযুগল তৃতীয় কোনো বিকল্প পদের সম্ভাবনা থাকে। যেমন- সাদা ও কালো পদ দুটি পরস্পর বিপরীত পদ। এ দুটি পদ পরস্পর বিরোধী। যাকে আমরা সাদা বলি তাকে কালো বলতে পারি না। আবার, যাকে কালো বলি তাকে সাদা বলতে পারি না। তবে পদ দুটি সর্ব-ব্যাপক নয়। সবকিছুই এদের আওতাভুক্ত নয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ 'মানুষ, পাতা, টি, টা, উ!, আহ!' দ্বারা শব্দের উল্লেখ করা হয়েছে। ব্যাখ্যা করা হলো-যুক্তিবিদ্যায় শব্দ তিন প্রকার। যথা- ১. পদযোগ্য। ২. সহপদযোগ্য। ৩. পদ-অযোগ্য।পদযোগ্য শব্দ: যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য শব্দ বলে। উদ্দীপকে 'মানুষ' এবং 'পাতা' শব্দ দুটি পদযোগ্য শব্দ।সহপদযোগ্য শব্দ: যে শব্দ নিজে নিজে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না; কিন্তু পদযোগ্য শব্দের সাথে সংযুক্ত হয়ে পদ গঠন করতে পারে তাকে সহপদযোগ্য শব্দ বলে। উদ্দীপকে টি, টা শব্দ দুটি সহপদযোগ্য শব্দ।পদ-অযোগ্য শব্দ: যে শব্দ কখনোই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না তাকে পদ-অযোগ্য শব্দ বলে। উদ্দীপকের উ! আহ! শব্দ দুটি পদ-অযোগ্য শব্দ।

উত্তর

দৃশ্যকল্প-১ দ্বারা শব্দ এবং দৃশ্যকল্প-২ দ্বারা যুক্তিবাক্যের উল্লেখ করা হয়েছে। নিচে এদের মধ্যে তুলনা করা হলো-১. এক বা একাধিক অক্ষর পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। অপরদিকে, দুটি পদের মধ্যে সম্পর্কের বর্ণনাকে যুক্তিবাক্য বলে।২. দৃশ্যকল্প-১ এ মানুষ, পাতা, টি, টা, উ!, আহ! দ্বারা যুক্তিবিদ্যার এক গুরুত্বপূর্ণ উপাদান শব্দকে নির্দেশ করেছে। দৃশ্যকল্প-২ যুক্তিবিদ্যার আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান যুক্তিবাক্যকে নির্দেশ করেছে।৩. দৃশ্যকল্প-১ এর শব্দগুলো দ্বারা যুক্তিবাক্য গঠিত হলেও সব শব্দ যুক্তিবাক্য গঠনে অংশগ্রহণ করতে পারে না।৪. দৃশ্যকল্প-১ এর মানুষ ও পাতা শব্দ দুটি সরাসরি যুক্তিবাক্য গঠনে অংশ নিতে পারলেও টি, টা অন্য শব্দ এর আশ্রয় নিয়ে যুক্তিবাক্য গঠনে অংশ নিতে পারে। কিন্তু উ! আহ! শব্দ দুটি যুক্তিবাক্য গঠনে কখনো অংশ নিতে পারে না।
HSCLogic 1st PaperDinajpur 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।