শেয়ারFacebookWhatsApp

পদের ব্যাপ্যতা কী?

উত্তর: পদের ব্যাপ্যতা হলো পদের ব্যাপকতা বা বিস্তৃতি।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

পদের ব্যাপ্যতা কী?

Barisal · 2022

উত্তর

পদের ব্যাপ্যতা হলো পদের ব্যাপকতা বা বিস্তৃতি।

উত্তর

নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য হয়। কারণ নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সম্পূর্ণ বা আংশিক ব্যক্ত্যর্থ সম্বন্ধে কোনো কিছু অস্বীকার করে বিধায় নিজের সম্পূর্ণ ব্যক্ত্যর্থের প্রকাশ করতে পারে। তাই নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতার নির্দেশ রয়েছে।কোনো যুক্তিবাক্যে একটি পদ তার সম্পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হলে সেই পদটিকে বলে ব্যাপ্য পদ (Distributed Term)। অপরদিকে, কোনো যুক্তিবাক্যে একটি পদ তার আংশিক ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হলে তাকে অব্যাপ্য বা আংশিক ব্যাপ্য পদ (Undistributed Term) বলে। ব্যাপ্যতার নিয়মানুসারে- সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি ব্যাপ্য কিন্তু বিধেয় পদটি অব্যাপ্য। যেমন— সকল মানুষ হয় মরণশীল।' এ যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ | সম্পর্কে স্বীকার করে নেওয়ায় ব্যাপ্য কিন্তু বিধেয় 'মরণশীল' পদটি উদ্দেশ্য 'মানুষ' পদের বাইরে অন্যান্য জীবের প্রতিও আরোপিত হয়। তাই এ যুক্তিবাক্যের বিধেয় পদটি অব্যাপ্য। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত চিত্রটি সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য হওয়ায় উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদটি অব্যাপ্য।

উত্তর

ব্যাপ্যতার নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ দ্বারা সার্বিক সদর্থক ও দৃশ্যকল্প-২ দ্বারা বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করা হয়েছে।নিচে তা ব্যাখ্যা করা হলো- উভয় যুক্তিবাক্যের মধ্যে আন্তঃসম্পর্ক বিদ্যমান। দৃশ্যকল্প-১ এর চিত্রটিতে উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদটি অব্যাপ্য। তাই এটি একটি A-যুক্তিবাক্য। অন্যদিকে, দৃশ্যকল্প-২ এর চিত্রটিতে উদ্দেশ্য পদ অব্যাপ্য, পাশাপাশি বিধেয় পদটিও অব্যাপ্য। তাই এটি একটি 1-যুক্তিবাক্য ।পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী, সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি ব্যাপ্য কিন্তু সদর্থক হওয়ায় বিধেয় পদটি অব্যাপ্য। যেমন— 'সকল বিজ্ঞানী হয় জ্ঞানী' এ যুক্তিবাক্যটি হলো A-যুক্তিবাক্য। কেননা, উদ্দেশ্য বিজ্ঞানী পদটি সকল বিজ্ঞানীকে অন্তর্ভুক্ত করেছে। তাই বিজ্ঞানী পদটি ব্যাপ্য হয়েছে। বিধেয় 'জ্ঞানী' পদটির ব্যক্ত্যর্থ এখানে খণ্ডিতভাবে কেবল বিজ্ঞানীর ক্ষেত্রে প্রকাশিত হয়েছে। তাই এ যুক্তিবাক্যে বিধেয় 'জ্ঞানী' পদটি অব্যাপ্য। তেমনি দৃশ্যকল্প-২ এর যুক্তিবাক্যটি হলো বিশেষ সদর্থক যুক্তিবাক্য। বিশেষ হওয়ার কারণে এর উদ্দেশ্য পদ অব্যাপ্য। একইসাথে সদর্থক হওয়ার জন্য এর বিধেয় পদটিও ব্যাপ্য নয়। যেমন- “কিছু আম হয় মিষ্টি'। এখানে উদ্দেশ্য পদ 'আম' ব্যাপ্য নয়। পাশাপাশি বিধেয় 'মিষ্টি' পদটিও অব্যাপ্য।তাই বলা যায়, A-যুক্তিবাক্য এবং 1-যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে পৃথক হলেও উভয় যুক্তিবাক্যই গুণের দিক থেকে সদর্থক। এজন্য উভয়ের মধ্যে ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী বিধেয় পদটি অব্যাপ্য। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান।
HSCLogic 1st PaperBarisal 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।