শেয়ারFacebookWhatsApp

যুক্তিবাক্য কাকে বলে?

উত্তর: দুটি পদের মধ্যে সদর্থক বা নঞর্থক যে কোনো সম্পর্কের প্রকাশকে যুক্তিবাক্য বলে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তিবাক্য কাকে বলে?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সকল পাখি হয় দ্বিপদ সব কবি হয় আবেগপ্রবণদৃশ্যকল্প-২:কোনো কয়লা নয় চকচকেকোনো মানুষ নয় পাখিদৃশ্যকল্প-৩:ফুলগুলো খুব সুন্দর আজ আকাশের রং নীল

Barisal · 2022

উত্তর

দুটি পদের মধ্যে সদর্থক বা নঞর্থক যে কোনো সম্পর্কের প্রকাশকে যুক্তিবাক্য বলে।

উত্তর

সকল অবধারণের অনুরূপ যুক্তিবাক্য হয় না। অবধারণ হলো মানসিক অবস্থা এবং যুক্তিবাক্য হলো অবধারণের ভাষায় প্রকাশিত রূপ। অবধারণ হলো চিন্তার ব্যক্তিগত বা আত্মগত দিক । অবধারণ কোনো সুশৃঙ্খল বিষয় নাও হতে পারে। কিন্তু যুক্তিবাক্য হলো চিন্তার সুশৃঙ্খল বাস্তব প্রকাশ। তাই সকল অবধারণের অনুরূপ যুক্তিবাক্য হয় না। তবে প্রতিটি যুক্তিবাক্যের অন্তরালে অবধারণ থাকে।

উত্তর

দৃশ্যকল্প-৩ এ যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উপাদানসমূহকে নির্দেশ করে।নিচে তা ব্যাখ্যা করা হলো-আমরা জানি একটি যুক্তিবাক্য তিনটি উপাদানের সাহায্যে গঠিত হয়। যথা— ১. উদ্দেশ্য ২. বিধেয় ও ৩. সংযোজক। কোনো যুক্তিবাক্যে যার সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্য বলে। আবার, কোনো যুক্তিবাক্যে যার দ্বারা উদ্দেশ্য সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় বলে । আর যুক্তিবাক্যে যে শব্দ দ্বারা উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয় তাকে সংযোজক বলে। এই সম্পর্ক সদর্থক বা নঞর্থক উভয়ই হতে পারে। যেমন- সকল মানুষ হয় মরণশীল। এখানে মানুষ' পদ দ্বারা 'মরণশীল' পদটিকে স্বীকার করে নেওয়া হয়েছে। তাই মানুষ'ল পদটি উদ্দেশ্য। আর মরণশীল পদটিকে উদ্দেশ্য মানুষ পদটির উপর আরোপ করা হয়েছে তাই এটি বিধেয়। আর হয় শব্দটি উভয় পদের সংযোজক।উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ উল্লিখিত বাক্যদ্বয়ে দেখতে পাই, 'ফুলগুলো খুব সুন্দর', 'আজ আকাশের রং নীল'। এখানে ফুলগুলো, সুন্দর, আকাশের রং, নীল শব্দগুলো পদযোগ্য শব্দ হওয়ায় তা যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় অথবা উভয় পদ হিসেবেই যুক্তিবাক্যে ব্যবহৃত হতে পারে। কিন্তু 'আজ, খুব' শব্দগুলো পদ অ-যোগ্য শব্দ হওয়ায় যুক্তিবাক্যে ব্যবহৃত হতে পারে না। তাই এগুলো যুক্তিবাক্যের উপাদান নয়। কিন্তু ফুলগুলো, সুন্দর, আকাশের রং, নীল শব্দগুলো পদযোগ্য শব্দ হওয়ায় তা যুক্তিবাক্যের উপাদান।

উত্তর

দৃশ্যকল্প-১ দ্বারা সার্বিক সদর্থক ও দৃশ্যকল্প-২ দ্বারা সার্বিক নঞর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করা হয়েছে। উভয় যুক্তিবাক্যের মধ্যে গুণ ও পদের ব্যাপ্যতার পার্থক্য বিদ্যমান।আমরা জানি, গুণের ভিত্তিতে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা— ১. সদর্থক যুক্তিবাক্য ও ২. নঞর্থক যুক্তিবাক্য। দৃশ্যকল্প-১ এর 'সকল পাখি হয় দ্বিপদ ও সব কবি হয় আবেগপ্রবণ দৃষ্টান্তদ্বয়ের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকে স্বীকার করা হয়েছে বিধায় উক্ত যুক্তিবাক্যদ্বয় সদর্থক যুক্তিবাক্য । কিন্তু দৃশ্যকল্প-২ এর 'কোনো কয়লা নয় চকচকে' ও 'কোনো মানুষ নয় পাখি' দৃষ্টান্তদ্বয়ের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকে অস্বীকার করা হয়েছে বিধায় উক্ত যুক্তিবাক্যদ্বয় নঞর্থক যুক্তিবাক্য ।আবার, দৃশ্যকল্প-১ এর যুক্তিবাক্যদ্বয় A-যুক্তিবাক্য হওয়ায় উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। অন্যদিকে, দৃশ্যকল্প-২ এর যুক্তিবাক্যদ্বয় E-যুক্তিবাক্য হওয়ায় উদ্দেশ্য পদ ব্যাপ্য, পাশাপাশি বিধেয় পদও ব্যাপ্য। কেননা, দৃশ্যকল্প-২ এর যুক্তিবাক্যদ্বয়ের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকেই অস্বীকার করা হয়েছে।তাই বলা যায়, দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে গুণের পাশাপাশি পদের ব্যাপ্যতার দিক থেকেও পার্থক্য রয়েছে।
HSCLogic 1st PaperBarisal 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।