শেয়ারFacebookWhatsApp

সকল শব্দ পদ নয় কেন?

উত্তর: সকল শব্দ পদ নয় কেননা প্রতিটি শব্দই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে না । শব্দ হচ্ছে একটি অক্ষর বা কয়েকটি অক্ষরের সমষ্টি যা কোনো একটি অর্থ প্রকাশ করে। আর পদ হচ্ছে একটি শব্দ বা কয়েকটি শব্দের সমষ্টি যা কোনো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন— মানুষ হয় মরণশীল। এ যুক্তিবাক্যে মানুষ ও মরণশীল শব্দ দুটি যথাক্রমে উদ্দেশ্য ও বিধেয় হওয়ায় তারা পদে পরিণত হয়েছে। কিন্তু হয় শব্দটি উদ্দেশ্য বা বিধেয় না হওয়ায় সেটি পদ নয়, কেবল শব্দ মাত্র । তাই অবস্থানগত ভিন্নতার কারণে বলা যায়, সকল শব্দ পদ নয় ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

সকল শব্দ পদ নয় কেন?

উদ্দীপক

দৃষ্টান্ত-১:কালো, কাক, কৃষক দৃষ্টান্ত-২:কিছু, খুব, প্রত্যেকদৃষ্টান্ত-৩ঃবাহ! বাহ!, আহ!, সাবাশ

Sylhet · 2022

উত্তর

যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা ব্যবহারের উপযুক্ত সে শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে ।

উত্তর

সকল শব্দ পদ নয় কেননা প্রতিটি শব্দই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে না । শব্দ হচ্ছে একটি অক্ষর বা কয়েকটি অক্ষরের সমষ্টি যা কোনো একটি অর্থ প্রকাশ করে। আর পদ হচ্ছে একটি শব্দ বা কয়েকটি শব্দের সমষ্টি যা কোনো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন— মানুষ হয় মরণশীল। এ যুক্তিবাক্যে মানুষ ও মরণশীল শব্দ দুটি যথাক্রমে উদ্দেশ্য ও বিধেয় হওয়ায় তারা পদে পরিণত হয়েছে। কিন্তু হয় শব্দটি উদ্দেশ্য বা বিধেয় না হওয়ায় সেটি পদ নয়, কেবল শব্দ মাত্র । তাই অবস্থানগত ভিন্নতার কারণে বলা যায়, সকল শব্দ পদ নয় ।

উত্তর

দৃষ্টান্ত-২ এ নির্দেশিত শব্দগুলো সহ-পদ যোগ্য শব্দ।নিচে তা ব্যাখ্যা করা হলো- যে শব্দ নিজে নিজে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না কিন্তু পদযোগ্য শব্দের সাথে সংযুক্ত হয়ে পদ গঠন করতে পারে তাকে সহ-পদযোগ্য শব্দ বলে। অর্থাৎ, যে শব্দগুলো একা একা না হলেও পদযোগ্য শব্দের সাথে মিলিত হয়ে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়ের মধ্যে স্থান করে নিতে পারে তাকে সহ-যোগ্য শব্দ বলে। যেমন— এবং, টি, টা, যদি, তাহলে, একটি, খুব ইত্যাদি।দৃষ্টান্ত-২ এ উল্লিখিত শব্দসমূহ কিছু খুব , প্রত্যেক শব্দগুলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে একা একা স্থান পায় না। যেমন— প্রত্যেক গোলাপ হয় সুগন্ধি। এখানে প্রত্যেক শব্দটি গোলাপ শব্দের সাথে যুক্ত হয়ে উদ্দেশ্য পদে স্থান পেয়েছে। তাই বলা যায় যে, দৃষ্টান্ত-২ এ নির্দেশিত শব্দগুলো সহ-পদ যোগ্য শব্দ ।

উত্তর

দৃষ্টান্ত-১ এ নির্দেশিত শব্দগুলো হলো পদযোগ্য শব্দ ও দৃষ্টান্ত-৩ এ নির্দেশিত শব্দগুলো হলো পদ-অযোগ্য শব্দ।নিচে এদের মধ্যে পার্থক্য আলোচনা করা হলো- যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য শব্দ বলে। তেঁতুল হয় টক -এ যুক্তিবাক্যে তেতুল ও টক শব্দদ্বয় একা একাই যথাক্রমে উদ্দেশ্য ও বিধেয় রূপে ব্যবহৃত হয়েছে। যে শব্দ কখনই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না তাকে পদ-অযোগ্য শব্দ বলে । যেমন— হায়, আহা, ওহ্, মরি, মরি ইত্যাদি পদ অযোগ্য শব্দ। উদাহরণস্বরূপ— হায়! আমি হই গরিব। এখানে 'হায়' শব্দটি 'আমি হই গরিব' যুক্তিবাক্য থেকে বিচ্ছিন্নভাবে ব্যবহার করা হয়েছে।উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ উল্লেখ আছে— কালো, কাক, কৃষক। যা যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে একা একা ব্যবহৃত হতে পারে। যেমন— সকল কাক হয় কালো। এ যুক্তিবাক্যে 'কাক' ও 'কালো'। স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে। আবার দৃষ্টান্ত-২ এ উল্লেখ আছে-বাহ! বাহ!, আহ! সাবাশ, ওহ্!। এগুলো যুক্তিবাক্যে ব্যবহার করা যায়না। যেমন, ওহ্, ফুলটি হয় সুন্দর । এখানে, 'ওহ্' শব্দটি যুক্তিবাক্য 'ফুলটি হয় সুন্দর' হতে বিচ্ছিন্ন ভাবে ব্যবহৃত হয়েছে। সুতরাং, উদ্দীপকের দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-৩ এর শব্দগুলো পদযোগ্য শব্দ ও পদ অযোগ্য শব্দকে নির্দেশ করেছে।উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উদ্দীপকের প্রদত্ত ধারাগুলোর মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে পদযোগ্য শব্দ যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহারযোগ্য। অন্যদিকে, পদ অযোগ্য শব্দ উদ্দেশ্য এবং বিধেয় রূপে ব্যবহারের উপযুক্ত নয়। অর্থাৎ পদযোগ্য শব্দ পদ কিন্তু পদ অযোগ্য শব্দ পদ নয়।
HSCLogic 1st PaperSylhet 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।