শেয়ারFacebookWhatsApp

বিশেষ নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদটি ব্যাপ্য হয় কেন?

উত্তর: যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বলে। যেমন- কিছু মানুষ নয় বুদ্ধিমান। এ যুক্তিবাক্যকে '0' যুক্তিবাক্য বলা হয়। ০-যুক্তিবাক্যটি বিশেষ হওয়ার কারণে উদ্দেশ্য পদ ব্যাপ্য নয় কিন্তু উদ্দেশ্য পদকে অস্বীকার করার কারণে বিধেয় পদ ব্যাপ্য হয়। অর্থাৎ ০ যুক্তিবাক্যটি বিশেষ হওয়ায় উদ্দেশ্য পদটি তার পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হতে পারে না তাই উদ্দেশ্য পদ অব্যাপ্য কিন্তু নঞর্থক হওয়ার কারণে বিধেয় পদটি পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হয়েছে তাই বিধেয় পদটি ব্যাপ্য।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

বিশেষ নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদটি ব্যাপ্য হয় কেন?

উদ্দীপক

ফাহিম তার বন্ধু রাতুলকে বললো "কোনো ফুল নয় অসুন্দর।” তা শুনে রাতুল বললো, “প্রত্যেক গোলাপ হয় সুগন্ধী ফুল।" তাদের কথা শুনে মৃদুল বললো, “কিছু গোলাপ হয় লাল।"

Sylhet · 2022

উত্তর

একটি যুক্তিবাক্যে যখন কোনো পদ তার সম্পূর্ণ ব্যক্ত্যর্থের ভিত্তিতে প্রকাশিত হয়, তখন ঐ পদকে ব্যাপ্য পদ বা ব্যাপ্তি বলে।

উত্তর

যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বলে। যেমন- কিছু মানুষ নয় বুদ্ধিমান। এ যুক্তিবাক্যকে '0' যুক্তিবাক্য বলা হয়। ০-যুক্তিবাক্যটি বিশেষ হওয়ার কারণে উদ্দেশ্য পদ ব্যাপ্য নয় কিন্তু উদ্দেশ্য পদকে অস্বীকার করার কারণে বিধেয় পদ ব্যাপ্য হয়। অর্থাৎ ০ যুক্তিবাক্যটি বিশেষ হওয়ায় উদ্দেশ্য পদটি তার পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হতে পারে না তাই উদ্দেশ্য পদ অব্যাপ্য কিন্তু নঞর্থক হওয়ার কারণে বিধেয় পদটি পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হয়েছে তাই বিধেয় পদটি ব্যাপ্য।

উত্তর

উদ্দীপকে রাতুলের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য।নিচে তা দেখানো হলো-যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয় তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন- সকল মানুষ হয় মরণশীল। এ যুক্তিবাক্যে বিধেয় মরণশীল পদটি উদ্দেশ্য মানুষ পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থের উপর হ্যাঁ সূচকভাবে আরোপিত হয়েছে। ব্যাপ্যতার দিক থেকে উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য। কারণ সকল মানুষকে নির্দেশ করেছে। কিন্তু বিধেয় পদ মরণশীল সামগ্রিক অর্থ গ্রহণ করেনি। তাই এটি অব্যাপ্য।উদ্দীপকে বলা হয়েছে রাতুল বলেছেন, প্রত্যেক গোলাপ হয় সুগন্ধি ফুল। এটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। কারণ, উদ্দেশ্য পদ গোলাপকে বিধেয় পদ সুগন্ধি দ্বারা স্বীকার করেছে। ব্যাপ্যতার দিক থেকে উদ্দেশ্য পদ গোলাপ সকল গোলাপকে নির্দেশ করেছে তাই এ পদটি ব্যাপ্য। কিন্তু বিধেয়পদ সুগন্ধি দ্বারা সামগ্রিক অর্থ গ্রহণ করেনি তাই অব্যাপ্য। তাই বলা যায়, উদ্দীপকে রাতুলের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য।

উত্তর

উদ্দীপকে ফাহিমের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যটি সার্বিক নঞর্থক ও মৃদুলের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য।নিচে নঞর্থক ও সদর্থক যুক্তিবাক্যের ব্যাপ্যতার তুলনা করা হলো-যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যার্থ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বলে। যেমন— কোনো মানুষ নয় অমর। এ যুক্তিবাক্যের বিধেয় অমর পদটি উদ্দেশ্য মানুষ পদের সমগ্র ব্যক্ত্যর্থ অস্বীকার করেছে। তাই ব্যাপ্যতার দিক থেকে সার্বিক যুক্তিবাক্য হওয়ার কারণে উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং অস্বীকার করার কারণে বিধেয় পদটি ব্যাপ্য। আবার যে যুক্তিবাক্যে বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন- কিছু মানুষ হয় সৎ।উদ্দীপকে ফাহিম এর নির্দেশিত যুক্তিবাক্য “কোনো ফুল নয় অসুন্দর।” এখানে বিধেয় পদ অসুন্দর দ্বারা উদ্দেশ্য পদ ফুলকে অস্বীকার করেছে। তাই এটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য। সার্বিক নঞর্থক যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং নঞর্থক হওয়ায় বিধেয় পদ ব্যাপ্য। আবার মৃদুল এর নির্দেশিত যুক্তিবাক্য "কিছু গোলাপ হয় লাল"। এখানে বিধেয় পদ 'লাল' দ্বারা উদ্দেশ্য পদ গোলাপকে স্বীকার করেছে। তাই এটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য। ব্যাপ্যতার দিক থেকে এর উদ্দেশ্য পদ আংশিক হওয়ায় অব্যাপ্য, আবার উদ্দেশ্যকে স্বীকার করার কারণে বিধেয় পদ অব্যাপ্য। অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য।
HSCLogic 1st PaperSylhet 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।