শেয়ারFacebookWhatsApp

যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন?

উত্তর: যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সংযোজক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় পদ যে শব্দ বা চিহ্ন দিয়ে সংযুক্ত থাকে তাকে সংযোজক বলে। বস্তুত এটি একটি চিহ্ন কিন্তু কোনো পদ নয়। এই চিহ্নের মাধ্যমে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্বন্ধ প্রকাশ পায়। যেমন— মানুষ হয় মরনশীল। এখানে মানুষ (উদ্দেশ্য পদ) ও মরণশীল (বিধেয় পদ) এ দুটি পদের মধ্যে 'হয়' সংযোজক ব্যবহারের মাধ্যমে যৌক্তিক সম্পর্ক স্থাপিত হয়েছে। এভাবে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক স্থাপনের কারণে সংযোজকের গুরুত্ব অপরিসীম ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন?

Mymensingh · 2022

উত্তর

একটি যুক্তিবাক্যে দুটি পদ থাকে।

উত্তর

যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সংযোজক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় পদ যে শব্দ বা চিহ্ন দিয়ে সংযুক্ত থাকে তাকে সংযোজক বলে। বস্তুত এটি একটি চিহ্ন কিন্তু কোনো পদ নয়। এই চিহ্নের মাধ্যমে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্বন্ধ প্রকাশ পায়। যেমন— মানুষ হয় মরনশীল। এখানে মানুষ (উদ্দেশ্য পদ) ও মরণশীল (বিধেয় পদ) এ দুটি পদের মধ্যে 'হয়' সংযোজক ব্যবহারের মাধ্যমে যৌক্তিক সম্পর্ক স্থাপিত হয়েছে। এভাবে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক স্থাপনের কারণে সংযোজকের গুরুত্ব অপরিসীম ।

উত্তর

চিত্র-২ দ্বারা বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করে।নিচে তা ব্যাখ্যা করা হলো-যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। অর্থাৎ এ যুক্তিবাক্য গুণের দিক থেকে সদর্থক এবং পরিমাণের দিক থেকে বিশেষ। এ কারণে এ যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য হয়। যেমন- 'কিছু মানুষ হয় কবি'। এখানে বিধেয় 'কবি পদটি উদ্দেশ্য মানুষ পদটির অংশবিশেষ সম্পর্কে স্বীকার করে নেওয়া হয়েছে। তাই উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য হয়েছে ।তেমনি উদ্দীপকের চিত্র-২ এ দেখানো হয়েছে যে, উভয় পদই অব্যাপ্য। এই তথ্যটি কেবল যুক্তিবাক্যের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ বিশেষ যুক্তিবাক্য হওয়ার কারণে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি অব্যাপ্য হয়। অন্যদিকে সদর্থক বাক্য হওয়ার জন্য এর বিধেয় পদটিও অব্যাপ্য হয় ।

উত্তর

ব্যাপ্যতার দিক থেকে চিত্র-১দ্বারা A-যুক্তিবাক্য ও চিত্র-৩ দ্বারা O-যুক্তিবাক্যকে নির্দেশ করে। নিচে উভয় যুক্তিবাক্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো-চিত্র-১ এ প্রতীয়মান A-যুক্তিবাক্য হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য। কারণ এই যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে। তাই A-যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি ব্যাপ্য হলেও বিধেয় পদটি অব্যাপ্য হয়। যেমন— 'সকল দার্শনিক হয় জ্ঞানী'। এ যুক্তিবাক্যে দার্শনিক পদটিকে সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ দার্শনিক বলতে দুনিয়ার সব দার্শনিককে ইঙ্গিত করা হয়েছে। কাজেই বাক্যটিতে দার্শনিক পদটি ব্যাপ্য হয়েছে। কিন্তু বিধেয় 'জ্ঞানী' পদটিকে' কেবল দার্শনিকের বেলায় স্বীকার করা হয়েছে। তাই বিধেয় পদটি অব্যাপ্য। অন্যদিকে, চিত্র-৩ এ প্রতীয়মান O-যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে অস্বীকার করে। এ কারণে O-যুক্তিবাক্য হলো বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। পরিমাণের দিক থেকে বিশেষ হওয়ারকারণে O-যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়। কিন্তু নঞর্থক হওয়ার জন্য এর বিধেয় পদটি ব্যাপ্য হয়। যেমন— 'কিছু আম নয় মিষ্টি'। এখানে কিছু উল্লেখ থাকায় স্পষ্টতই পদটির আংশিক ব্যক্ত্যর্থ প্রকাশিত হয়েছে। অর্থাৎ, উদ্দেশ্য পদ 'আম' এখানে ব্যাপ্য নয়। কিন্তু বিধেয় 'মিষ্টি' পদটি এখানে সার্বিক অর্থে ব্যবহৃত হয়েছে। কেননা মিষ্টি নয় এমন সমগ্র জিনিসের মধ্যে অবশ্যই কিছু আম অন্তর্ভুক্ত। অর্থাৎ মিষ্টি বলতে এখানে কেবল আম, জাম বা কোনো বিশেষ কিছুর কথা বলা হয়নি, মিষ্টি পদটিকে এখানে সার্বিক বা সমগ্র ব্যক্ত্যর্থের দিক থেকে ব্যবহার করা হয়েছে। তাই বাক্যটির বিধেয় পদ ব্যাপ্য।তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, একটি পদের ব্যাপ্যতা নির্ভর করে সেই পদের ব্যক্ত্যর্থের ওপর। উদ্দীপকের চিত্র-১ ও চিত্র-৩ এ পদের ব্যাপ্যতা ভিন্নতা উল্লেখ করা হয়েছে। এ কারণে ব্যাপ্যতার দিক থেকে চিত্র-১ ও চিত্র-৩ এর মধ্যে পার্থক্য লক্ষ করা যায়।
HSCLogic 1st PaperMymensingh 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।