উদ্দীপকের দিন-রাত্রি সাপেক্ষ পদকে নির্দেশ করে।যে পদ অন্য কোনো পদের সাহায্য ছাড়া অর্থপূর্ণ হতে পারে না তাকে সাপেক্ষ পদ বলে। যেমন- পিতা, শিক্ষক, রাজা ইত্যাদি। এ পদগুলোর কোনোটাই অন্য কোনো পদের সাহায্য ছাড়া বোঝা যায় না। কারণ, সন্তান ছাড়া পিতা, শিক্ষার্থী ছাড়া শিক্ষক, স্ত্রী ছাড়া স্বামী এবং প্রজা ছাড়া রাজা হতে পারে না। সাপেক্ষ পদগুলো জোড়ায় জোড়ায় থাকে। এ জোড়ার শব্দগুলো কখনো কখনো ভিন্ন নামবিশিষ্ট হয়। যেমন- পিতা-পুত্র, স্বামী-স্ত্রী, রাজা- প্রজা ইত্যাদি। আবার এগুলো কখনো কখনো এক নামবিশিষ্ট হয়। যেমন- বন্ধু-বন্ধু, অংশীদার-অংশীদার, সমান-সমান ইত্যাদি।উদ্দীপকে বর্ণিত, বাংলাদেশ-ভারতের টেস্ট ম্যাচটি দিন-রাত্রিতে অনুষ্ঠিত হয়। এখানে 'দিন' ও 'রাত্রি' সাপেক্ষ পদ। কেননা, দিন ছাড়া রাত যেমন হতে পারে না, তেমনি রাত ছাড়া দিন শব্দটিও অর্থহীন। এখানে 'দিন- 'রাত্রি' একটি অন্যটির অর্থের পূর্ণতা পেয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের 'দিন-রাত্রি' পদটি একটি সাপেক্ষ পদ।