পদযোগ্য শব্দ বলতে কী বোঝ?
উত্তর: যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত শব্দ বা শব্দসমষ্টিই হলো পদযোগ্য শব্দ। যে শব্দ অন্যকোনো শব্দের সাহায্য ছাড়াই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য শব্দ বলে। উদাহরণস্বরূপ বলা যায়, 'চিনি' ও 'মিষ্টি' শব্দ দুটি পদযোগ্য শব্দ। কারণ এ শব্দ দুইটি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন- 'চিনি হয় মিষ্টি' যুক্তিবাক্যে 'চিনি' শব্দটি উদ্দেশ্য ও 'মিষ্টি' শব্দটি বিধেয়রূপে ব্যবহৃত হয়েছে। অনুরূপভাবে মানুষ, বই, গাছ, সাদা, সবুজ প্রভৃতি শব্দগুলো পদযোগ্য শব্দ। কারণ এগুলো কোনো না কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
পদযোগ্য শব্দ বলতে কী বোঝ?
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর