শেয়ারFacebookWhatsApp

সকল বাক্য যুক্তিবাক্য নয় কেন?

উত্তর: যুক্তিবাক্যের নিয়ম অনুযায়ী গঠিত না হওয়ায় সকল বাক্য যুক্তিবাক্য নয়। একটি যুক্তিবাক্যে দুটি পদ থাকে। যথা- ১. উদ্দেশ্য পদ ও ২. বিধেয় পদ। উদ্দেশ্য ও বিধেয় পদ সংযোজকের দ্বারা যুক্ত হয়ে যুক্তিবাক্য গঠন করে। তাই যুক্তিবাক্য সবসময় 'উদ্দেশ্য-সংযোজক-বিধেয়' আকারে প্রকাশিত হয়। যেমন- আকাশ হয় নীল। এটি একটি যুক্তিবাক্য। কিন্তু 'আকাশ নীল'- এটি একটি সাধারণ বাক্য। কারণ এতে সংযোজক উহ্য রয়েছে। যেহেতু সকল বাক্য 'উদ্দশ্য-সংযোজক-বিধেয়' আকারে প্রকাশিত হয় না, তাই সকল বাক্য যুক্তিবাক্য নয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

সকল বাক্য যুক্তিবাক্য নয় কেন?

উদ্দীপক

আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার পুত্রের শিক্ষকের নিকট গুরুত্বপূর্ণ পত্র লিখেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য বাক্য হলো-(i) প্রত্যেক রাজনীতিবিদ হন নিঃস্বার্থ-নেতা।(ii) কোনো বীর নয় কাপুরুষ।(iii) প্রত্যেক মানুষ নয় সত্যনিষ্ঠ।

Chittagong · 2022

উত্তর

একটি যুক্তিবাক্যে দুটি পদ থাকে। যথা- উদ্দেশ্য পদ ও বিধেয় পদ।

উত্তর

যুক্তিবাক্যের নিয়ম অনুযায়ী গঠিত না হওয়ায় সকল বাক্য যুক্তিবাক্য নয়। একটি যুক্তিবাক্যে দুটি পদ থাকে। যথা- ১. উদ্দেশ্য পদ ও ২. বিধেয় পদ। উদ্দেশ্য ও বিধেয় পদ সংযোজকের দ্বারা যুক্ত হয়ে যুক্তিবাক্য গঠন করে। তাই যুক্তিবাক্য সবসময় 'উদ্দেশ্য-সংযোজক-বিধেয়' আকারে প্রকাশিত হয়। যেমন- আকাশ হয় নীল। এটি একটি যুক্তিবাক্য। কিন্তু 'আকাশ নীল'- এটি একটি সাধারণ বাক্য। কারণ এতে সংযোজক উহ্য রয়েছে। যেহেতু সকল বাক্য 'উদ্দশ্য-সংযোজক-বিধেয়' আকারে প্রকাশিত হয় না, তাই সকল বাক্য যুক্তিবাক্য নয়।

উত্তর

পদের ব্যাপ্যতার দিক থেকে উদ্দীপকের (iii)-এ নির্দেশিত যুক্তিবাক্যটি হলো সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য।যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য বলে। সার্বিক নঞর্থক যুক্তিবাক্য গুণের দিক থেকে নঞর্থক এবং পরিমাণের দিক থেকে সার্বিক। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য।উদ্দীপকের (iii)-এ নির্দেশিত যুক্তিবাক্যটি হলো 'প্রত্যেক মানুষ নয় সত্যনিষ্ঠ'। এটি সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য। এখানে উদ্দেশ্য 'মানুষ' পদটি সামগ্রিক অর্থে গৃহীত হয়েছে। অর্থাৎ মানুষ বলতে পৃথিবীর সকল মানুষকেই বোঝানো হয়েছে। আবার বিধেয় সত্যনিষ্ঠ পদটিও সামগ্রিক অর্থে ব্যবহৃত হয়েছে। কারণ 'সত্যনিষ্ঠ' পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকে মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে। তাই ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক নঞর্থক বা E- যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য।

উত্তর

উদ্দীপকের (i) ও (ii)-এ নির্দশিত যুক্তিবাক্য হলো যথাক্রমে সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য ও সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য।যে যুক্তিবাক্যের বিধেয় পুদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয় তাকে সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য বলে। উদ্দীপকের (i)-এ উল্লেখিত 'প্রত্যেক রাজনীতিবিদ হন নিঃস্বার্থ নেতা'- এটি সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্যকে নির্দেশ করে। আবার, যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য বলে। তাই উদ্দীপকের (ii)-এ উল্লেখিত 'কোনো বীর নয় কাপুরুষ' একটি সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য।সার্বিক যুক্তিবাক্য হিসেবে (i)-এর উদ্দেশ্য পদটি ব্যাপ্য কিন্তু সদর্থক যুক্তিবাক্য হওয়ার কারণে বিধেয় পদটি অব্যাপ্য। যেমন-A- প্রত্যেক রাজনীতিবিদ হন নিঃস্বার্থ নেতা। এখানে উদ্দেশ্য 'প্রত্যেক রাজনীতিবিদ' পদটি সামগ্রিক অর্থে গৃহীত হয়েছে। কিন্তু বিধেয় 'নিঃস্বার্থ নেতা' পদটিকে সামগ্রিক অর্থে গ্রহণ করা হয়নি। এক্ষেত্রে নিঃস্বার্থ নেতা হয় কিছু কিছু মানুষ। তাই A-যুক্তিবাক্যে বিধেয় পদটি অব্যাপ্য। পক্ষান্তরে, সার্বিক যুক্তিবাক্য হিসেবে (ii)-এর উদ্দেশ্য পদটি ব্যাপ্য এবং নঞর্থক যুক্তিবাক্য হিসেবে (ii)-এর বিধেয় পদটিও ব্যাপ্য। যেমন- E- কোনো বীর নয় কাপুরষ। এ যুক্তিবাক্যে উদ্দেশ্য 'বীর' পদটি সামগ্রিক অর্থে গৃহীত হয়েছে। অর্থাৎ বীর বলতে পৃথিবীর সকল বীরকে বোঝানো হয়েছে। তাই E-যুক্তিবাক্যে উদ্দেশ্য পদটি ব্যাপ্য। আবার বিধেয় 'কাপুরুষ' পদটিও সামগ্রিক অর্থে ব্যবহৃত হয়েছে। কারণ কাপুরুষ পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকে বীর সম্পর্কে অস্বীকার করা হয়েছে। সুতরাং E-যুক্তিবাক্যের বিধেয় পদটিও ব্যাপ্য।আলোচনা শেষে বলা যায়, সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য ও সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্যের মধ্যে বৈপরীত্য থাকলেও উভয়ের মধ্যে বেশ মিলও রয়েছে। উভয় যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতা যুক্তির বৈধতা বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCLogic 1st PaperChittagong 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।