সকল পদ শব্দ; কিন্তু সকল শব্দ পদ নয় কেন?
উত্তর: সকল শব্দের মাত্র একটি অংশ পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই সকল পদ শব্দ হলেও সকল শব্দ পদ নয়। অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে। যেসব শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় সেসব শব্দকে পদ বলে। আমরা পারস্পরিক যোগাযোগ রক্ষার জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করি। কিন্তু সকল শব্দ যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় না। অসংখ্য শব্দের মধ্য থেকে কেবল একটি অংশই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। আর পদ যেহেতু শব্দ দ্বারা গঠিত হয়, তাই সকল পদ শব্দ কিন্তু সকল শব্দ পদ নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সকল পদ শব্দ; কিন্তু সকল শব্দ পদ নয় কেন?
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর