শেয়ারFacebookWhatsApp

সংযোজক বলতে কী বোঝ?

উত্তর: যে শব্দের মাধ্যমে দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্ক প্রকাশ করা হয় তাকে সংযোজক বলে। সংযোজক যুক্তিবাক্যের একটি আবশ্যক বিষয় । দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক কোনো বিবৃতি হলো যুক্তিবাক্য।যে শব্দের মাধ্যমে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক তৈরি হয় তাকে বলে সংযোজক। যেমন: সকল দার্শনিক হন জ্ঞানী— এই যুক্তিবাক্যের হন শব্দটি উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক তৈরি করেছে। তাই হন শব্দটি সংযোজক।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

সংযোজক বলতে কী বোঝ?

উদ্দীপক

গ্রাম হতে শহরে ফেরার পথে মিথিলা তার ভাই কবিরকে বললো, গ্রামের মানুষদের জীবন অনেক কষ্টের। সে আরও বললো, “সকল গ্রামবাসী হয় অসহায় মানুষ।” মিথিলার কথা কবির একেবারে মেনে নিল না। কবির মিথিলাকে বললো, “কিছু গ্রামবাসী হয় অসহায় মানুষ।” সবকিছু শুনে তাদের বাবা বললেন, “কোনো মানুষ নয় চিরসুখী।”

Jessore · 2021

উত্তর

যে পদ কোনো বস্তুকে না বুঝিয়ে কেবল কোনো গুণকে স্বতন্ত্রভাবে প্রকাশ করে তাকে গুণবাচক পদ বলে

উত্তর

যে শব্দের মাধ্যমে দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্ক প্রকাশ করা হয় তাকে সংযোজক বলে। সংযোজক যুক্তিবাক্যের একটি আবশ্যক বিষয় । দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক কোনো বিবৃতি হলো যুক্তিবাক্য।যে শব্দের মাধ্যমে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক তৈরি হয় তাকে বলে সংযোজক। যেমন: সকল দার্শনিক হন জ্ঞানী— এই যুক্তিবাক্যের হন শব্দটি উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক তৈরি করেছে। তাই হন শব্দটি সংযোজক।

উত্তর

উদ্দীপকের মিথিলার বক্তব্যটি সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করেছে।নিচে তার প্রকৃতি ব্যাখ্যা করা হলো-সার্বিক সদর্থক যুক্তিবাক্য পরিমাণে সার্বিক এবং গুণে সদর্থক। গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়, যার একটি হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ স্বীকার করে তাকে সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য বলে। এই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক।তেমনি উদ্দীপকের মিথিলা তার বক্তব্যে 'সকল গ্রামবাসী হয় অসহায় মানুষ' বলে উল্লেখ করেছে। এখানে বিধেয় পদটি (অসহায় মানুষ) উদ্দেশ্য পদের (গ্রামবাসী) সমগ্র ব্যক্ত্যর্থ স্বীকার করেছে। তাই মিথিলার বক্তব্যটি সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্যকে নির্দেশ করেছে।

উত্তর

উদ্দীপকের কবির ও তার বাবার বক্তব্যে ব্যাপ্যতার দিক থেকে উদ্দেশ্য ও বিধেয় উভয় দিক থেকে পার্থক্য বিদ্যমান। যুক্তিবাক্যে পদের ব্যাপ্যতার নিয়মানুযায়ী এই পার্থক্য পরিলক্ষিত হয়।নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো-কবিরের বক্তব্যের মাধ্যমে বিশেষ সদর্থক বা যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। উদ্দীপকে কবিরের বক্তব্য হলো, 'কিছু গ্রামবাসী হয় অসহায় মানুষ'। এখানে বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ স্বীকার করেছে বলে এটি বিশেষ সদর্থক বা I- যুক্তিবাক্য। আর ব্যপ্যতার নিয়মানুযায়ী I-যুক্তিবাক্যের কোনো পদ ব্যাপ্য নয়। এরূপ যুক্তিবাক্য বিশেষ হওয়ার কারণে উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং সদর্থক হবার কারণে বিধেয় পদ অব্যাপ্য হয় ।অপরদিকে, উদ্দীপকের মিথিলা ও কবিরের বাবার বক্তব্যের মাধ্যমে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য পাওয়া যায়। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বলে। উদ্দীপকে মিথিলা ও কবিরের বাবার বক্তব্যটি হলো, 'কোনো মানুষ নয় চিরসুখী'। এখানে বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ অস্বীকার করেছে বলে এটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, কবির ও তার বাবার বক্তব্যে ব্যাপ্যতার দিক থেকে উদ্দেশ্য ও বিধেয় উভয় দিকের পার্থক্য রয়েছে।
HSCLogic 1st PaperJessore 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।