শেয়ারFacebookWhatsApp

যুক্তিবিদ্যাকে অনুমানমূলক বিজ্ঞান বলা যায় কি? ব্যাখ্যা করো।

উত্তর: যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো অনুমান, তাই একে অনুমানমূলক বিজ্ঞান বলা হয় । যে কোনো বৈজ্ঞানিক গবেষণায় প্রথমেই অনুমানের আশ্রয় নিতে হয়। ব্যক্তিগত বা ব্যাবহারিক জীবনেও বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনুমান করতে হয়। এইসব অনুমানের বিচার ও বিশ্লেষণ করা হয় যুক্তিবিদ্যায়। ব্রিটিশ যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিলের মতে, যুক্তিবিদ্যা অনুমানমূলক সত্যের বিচার করে। জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়া যায় কি-না তা বিচার করে দেখাই হলো যুক্তিবিদ্যার কাজ। এসব কারণে যুক্তিবিদ্যাকে অনুমানমূলক বিজ্ঞান বলা হয় ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তিবিদ্যাকে অনুমানমূলক বিজ্ঞান বলা যায় কি? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: সাকিব জীববিজ্ঞান ক্লাসে শিক্ষকের বক্তব্য থেকে একটি ব্যাঙকে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ব্যবচ্ছেদ করার বিষয়ে জ্ঞান অর্জন করলো।দৃশ্যকল্প-২: নাবিল জীববিজ্ঞান ক্লাস থেকে ব্যাঙকে বিভিন্ন অঙ্গে ব্যবচ্ছেদ করার জ্ঞান অর্জন করে পরীক্ষাগারে গিয়ে একটি ব্যাঙকে বিভিন্ন অংশে ব্যবচ্ছেদ করতে সক্ষম হলো।

Dinajpur · 2021

উত্তর

যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো অনুমান ।

উত্তর

যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো অনুমান, তাই একে অনুমানমূলক বিজ্ঞান বলা হয় । যে কোনো বৈজ্ঞানিক গবেষণায় প্রথমেই অনুমানের আশ্রয় নিতে হয়। ব্যক্তিগত বা ব্যাবহারিক জীবনেও বিভিন্ন ক্ষেত্রে আমাদের অনুমান করতে হয়। এইসব অনুমানের বিচার ও বিশ্লেষণ করা হয় যুক্তিবিদ্যায়। ব্রিটিশ যুক্তিবিদ জন স্টুয়ার্ট মিলের মতে, যুক্তিবিদ্যা অনুমানমূলক সত্যের বিচার করে। জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়া যায় কি-না তা বিচার করে দেখাই হলো যুক্তিবিদ্যার কাজ। এসব কারণে যুক্তিবিদ্যাকে অনুমানমূলক বিজ্ঞান বলা হয় ।

উত্তর

দৃশ্যকল্প-১ এ যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটির প্রতিফলন ঘটেছে।ব্যাখ্যা করা হলো-যুক্তিবিদ্যার প্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায় যে, যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। বিভিন্ন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। যুক্তিবিদ ওয়েলটন, হ্যামিলটন, টমসন প্রমুখ যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলে অভিহিত করেছেন। তাদের মতে, চিন্তা বিষয়ক কতগুলো নিয়মনীতি প্রদান করা যুক্তিবিদ্যার কাজ। এটি নির্ভুল চিন্তার নিয়মাবলি নির্দেশ করে এবং বিশুদ্ধ চিন্তা বলতে কি বোঝায় তা তুলে ধরে। এছাড়া বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার নিজস্ব বিষয়বস্তু রয়েছে এবং বিজ্ঞানের মতো বস্তুনিষ্ঠভাবে না হলেও আকারগতভাবে এসব বিষয়বস্তুকে যথার্থই আলোচনা করতে পারে।তেমনি দৃশ্যকল্প-১ এ সাকিব জীববিজ্ঞান ক্লাসে শিক্ষকের বক্তব্য থেকে একটি ব্যাঙকে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ব্যবচ্ছেদ করার বিষয়ে জ্ঞান অর্জন করে। তার এই জ্ঞান কিছু নিয়ম নির্ভর। যা যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিককে নির্দেশ করে। এভাবে সাকিবের শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটির প্রতিফলন ঘটেছে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ ব্যাবহারিক বা কলাবিদ্যার বিষয়টি প্রতিফলন ঘটেছে এটি দৃশ্যকল্প-১ এ তাত্ত্বিক বিষয় থেকে বেশি কার্যকর।নিচে এ বিষয়ে মতামত দেওয়া হলো-যুক্তিবিদ্যার দুটি প্রধান দিক হলো— তাত্ত্বিক বা বিজ্ঞান বিষয়ক দিক এবং ব্যাবহারিক বা কলাবিদ্যা বিষয়ক দিক। কোনো সাধারণ নিয়মের ভিত্তিতে প্রকৃতির একটি বিশেষ বিষয়ের সুশৃঙ্খল ও সুসংবদ্ধ আলোচনা হচ্ছে বিজ্ঞান । অর্থাৎ বিজ্ঞান কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান প্রদান করে। যেমন— পদার্থবিজ্ঞান পদার্থের গঠন ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করে । এর মাধ্যমে আমরা পদার্থ সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান লাভ করি। অন্যদিকে, কলাবিদ্যা হচ্ছে একটি প্রায়োগিক বিদ্যা, যা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার নিয়ম-কানুন ও কলা-কৌশল শিক্ষা দেয়।তেমনি দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এ যথাক্রমে সাকিব ও নাবিল যে জ্ঞান অর্জন করেছে তা বিজ্ঞান ও কলা। এসব জ্ঞান তাত্ত্বিক ও ব্যাবহারিক উভয় বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ ।তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বিজ্ঞান ও কলাবিদ্যা যুক্তিবিদ্যার দুটি ভিন্ন দিক হলেও পরস্পর গভীরভাবে সম্পর্কিত। একটিকে ছাড়া অন্যটি পূর্ণাঙ্গ হতে পারে না। কেননা, বিজ্ঞান কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান প্রদান করে এবং কলাবিদ্যা বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার নিয়ম-কানুন ও কৌশল শিক্ষা দেয়।
HSCLogic 1st PaperDinajpur 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।