উদাহরণ-২ যে যুক্তিবাক্যকে নির্দেশ করে তার ব্যাপ্যতা নির্ণয় কর।
উত্তর: উদাহরণ-২ সার্বিক নঞর্থক যুক্তিবাক্য যার উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য।যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা E বাক্য বলা হয়। সার্বিক হওয়ার কারণে এর উদ্দেশ্য পদ ব্যাপ্য। আবার নঞর্থক হওয়ার কারণে এর বিধেয় পদ ব্যাপ্য। অর্থাৎ E যুক্তিবাক্যের উভয় পদই ব্যাপ্য। যেমন- "কোনো মানুষ নয় অমর"। এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ 'মানুষ' সমগ্র অর্থে বা সামগ্রিকভাবে প্রকাশিত হয়েছে। অন্যদিকে বিধেয় পদ 'অমর' পদটিও সার্বিকভাবে গ্রহণ করা হয়েছে। তাই E বাক্যের উভয়ই পদই ব্যাপ্য।উদাহরণ-২ এ বলা হয়েছে, "কোনো কুমির নয় স্তন্যপায়ী"। এখানে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই সার্বিকভাবে গৃহীত হয়েছে। ফলে যুক্তিবাক্যটির উভয় পদই ব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদাহরণ-২ যে যুক্তিবাক্যকে নির্দেশ করে তার ব্যাপ্যতা নির্ণয় কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর