উদ্দীপকে কামাল ও তমালের উক্তি দুটির পার্থক্য তোমার পঠিত শব্দের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কামাল ও তমালের উক্তিতে যথাক্রমে পদযোগ্য শব্দ ও সহপদযোগ্য শব্দ পরিলক্ষিত হয়।'যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই কোনো যুক্তিবাক্যের উদ্দ্যেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা রাখে তাকে পদযোগ্য শব্দ বলে। যেমন- চাঁদ, ফুল, সুন্দর, সবুজ ইত্যাদি শব্দগুলো স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য, বিধেয় বা উদ্দেশ্য ও বিধেয় উভয়ই হতে পারে। অন্যদিকে যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তার অন্য কোনো শব্দ বা পদের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে তাকে সহপদযোগ্য শব্দ বলে। যেমন- টি, টা, খানা, ও, এবং, অথবা ইত্যাদি।উদ্দীপকে কামালের উক্তিটি হলো- 'মানুষ হয় মরণশীল'। এখানে মানুষ ও মরণশীল শব্দগুলো যে কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। অন্যদিকে তমালের উক্তিটি হলো- "লোকটা সৎ ও দয়ালু ছিলেন।' উক্তিটিতে 'টা' শব্দটি 'লোক' শব্দটির সাথে যুক্ত হয়ে উদ্দেশ্য হিসেবে এবং 'ও' শব্দটি 'সৎ' এবং 'দয়ালু' শব্দ দুটির মধ্যে যুক্ত হয়ে বিধেয় হওয়ার যোগ্যতা অর্জন করছে। তাই এগুলো সহ-পদযোগ্য শব্দ।পরিশেষে বলা যায়, পদযোগ্য শব্দ ও সহপদযোগ্য শব্দগুলোর মধ্যে যথেষ্ট পার্থক্য থাকলেও তারা উভয়ই যুক্তিবাক্য গঠনে অপরিহার্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কামাল ও তমালের উক্তি দুটির পার্থক্য তোমার পঠিত শব্দের আলোক…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর