পাঠ্যবইয়ের কোন বিষয়টি কলাম-A তে নির্দেশিত হয়েছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের 'কলাম-A [গণিত] - তে পাঠ্যবইয়ের ব্যক্ত্যর্থের বিষয়টি নির্দেশিত হয়েছে। 'কলাম-A [গণিত] - তে 'আম' নামক পদের বিভিন্ন ধরন, যেমন- সব আম, সব মিষ্টি আম, সব বড় মিষ্টি আম ইত্যাদি উল্লেখ করা হয়েছে। আর এই বিষয়টি দ্বারা পাঠ্যবইয়ের ব্যক্ত্যর্থের বিষয়টি নির্দেশিত হয়েছে। কোনো পদের ব্য্যর্থ বলতে পদটির সংখ্যাগত বা পরিমাণগত দিককে বোঝায়। কোনো একটি পদ একই অর্থে যেসব বস্তু বা বস্তুসমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ঐ পদের ব্যক্ত্যর্থ বলা হয়। যেমন: 'মানুষ' পদটি সমগ্র মানব জাতির ওপর প্রযোজ্য। তাই 'মানুষ' পদের ব্য্যর্থ বা পরিমাণগত দিক হলো সকল মানুষ। আবার, 'সৎ মানুষ' পদটি সকল সৎ মানুষের ওপর প্রযোজ্য। তাই 'সৎ মানুষ' পদটির ব্যক্ত্যর্থ হলো 'সকল সৎ মানুষ'। উদ্দীপকের 'কলাম-A [গণিত] - তে 'আম' পদটির সংখ্যা বা পরিমাণগত দিককে বিভিন্নভাবে ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ 'কলাম-A [গণিত] - তে একটি পদের সংখ্যা বা পরিমাণগত দিককে প্রকাশ করা হয়েছে। তাই 'কলাম-A [গণিত] - দ্বারা পাঠ্যবইয়ের ব্যক্ত্যর্থের দিকটিই নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
পাঠ্যবইয়ের কোন বিষয়টি কলাম-A তে নির্দেশিত হয়েছে? আলোচনা কর।
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর