কলাম-A ও কলাম-B এর সম্পর্ক যুক্তিবিদ্যার আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'কলাম-A [গণিত] দ্বারা পদের ব্যক্ত্যর্থ এবং 'কলাম-B [গণিত] দ্বারা পদের জাত্যর্থ নির্দেশিত হয়েছে।'কলাম-A [গণিত] দ্বারা 'আম' পদটির বিভিন্ন রকম সংখ্যাগত দিককে দেখানো হয়েছে। আর এই সংখ্যাগত দিক ক্রমান্বয়ে বৃহত্তর ক্ষেত্র থেকে ক্ষুদ্রতর ক্ষেত্রের দিকে অগ্রসর হয়েছে। অর্থাৎ, এখানে 'আম' পদটির সংখাগত দিক ক্রমান্বয়ে কমিয়ে উপস্থাপন করা হয়েছে। তাই 'কলাম-A [গণিত] দ্বারা ব্যক্ত্যর্থ এবং ক্রমান্বয়ে ব্যক্ত্যর্থের হ্রাসকে দেখানো হয়েছে। কোনো একটি পদ একই অর্থে যেসব বস্তু বা বস্তুসমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ঐ পদের ব্যত্যর্থ বলে। কোনো একটি পদের সাথে জাত্যর্থ খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। তবে জাত্যর্থের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক বিপরীতমুখী। অর্থাৎ ব্যক্ত্যর্থের হ্রাসে জাত্যর্থের বৃদ্ধি ঘটে। 'কলাম-B [গণিত] দ্বারা 'কলাম-A [গণিত] - এর তুলনায় সমান অগ্রগতি বা বৃদ্ধি দেখানো হয়েছে। তাই এখানে জাত্যর্থের দিকটি নির্দেশিত হয়েছে। তাই এখানে জাত্যর্থের দিকটি নির্দেশিত হয়েছে। কোনো একটি পদের যেসব অপরিহার্য বা আবশ্যিক গুণ রয়েছে সেসব অপরিহার্য বা আবশ্যিক গুণকে ঐ পদের জাত্যর্থ বলে। পদের জাত্যর্থের সাথে ব্যক্ত্যর্থের সম্পর্ক রয়েছে তবে এই সম্পর্কও বিপরীতমুখী। অর্থাৎ, যখন জাত্যর্থ হ্রাস পায় তখন ব্যক্ত্যর্থ বৃদ্ধি পায়; আর যখন জাত্যর্থ বৃদ্ধি পায় তখন ব্যক্ত্যর্থ হ্রাস পায়। তাই 'কলাম- A [গণিত] - তে যখন 'আম' পদের ব্যক্ত্যর্থ বা সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে, তখন 'কলাম-B [গণিত] - তে জাত্যর্থ ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ, পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশিত হয়েছে।পরিশেষে বলা যায় যে, পদের ব্য্যর্থ ও জাত্যর্থ পরস্পর সম্পর্কযুক্ত, তবে এই সম্পর্ক বিপরীতমুখী। অর্থাৎ, এদের একটির হ্রাস বা বৃদ্ধিতে অন্যটির বৃদ্ধি বা হ্রাস হয়ে থাকে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
কলাম-A ও কলাম-B এর সম্পর্ক যুক্তিবিদ্যার আলোকে বিশ্লেষণ কর।
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর