দোকানীর বক্তব্য কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে দোকানীর বক্তব্যটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা A বাক্যকে নির্দেশ করে। যে সকল যুক্তিবাক্যে বিধেয়কে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে নেওয়া হয় তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। এ ধরনের বাক্য পরিমাণগত দিক থেকে 'সার্বিক' এবং গুণগত দিক থেকে 'সদর্থক' হয়ে থাকে। যেমন- 'সকল দার্শনিক হয় মরণশীল'। এখানে 'মরণশীল' বিধেয় পদকে দার্শনিক উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে নেওয়া হয়েছে। কাজেই এটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এরূপ বাক্যে পরিমাণসূচক শব্দ হিসেবে 'সব' বা 'সকল' এবং গুণ প্রকাশক শব্দ হিসেবে 'হয়' কথাটি ব্যবহৃত হয়। উদ্দীপকে দোকানীর বক্তব্যে বলা হয়েছে, 'সব আম হয় ভালো।' এখানে বিধেয় 'ভালো' পদটিকে উদ্দেশ্য 'আম' পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে নেয়া হয়েছে। তাই দোকানীর বক্তব্যটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দোকানীর বক্তব্য কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা দাও।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর