জিনাতের বুঝতে পারা এবং দোকানীর বক্তব্য যে দুধরনের যুক্তিবাক্যের পরিচায়ক তাদের গঠনগত পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জিনাতের বুঝতে পারা এবং দোকানীর বক্তব্য যথাক্রমে বিশেষ নঞর্থক এবং সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করে। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে বিশেষ নঞর্থক বা O যুক্তিবাক্য বলা হয়। অর্থাৎ O বাক্য গুণের দিক থেকে নঞর্থক এবং পরিমাণের দিক থেকে বিশেষ। যেমন- কিছু মানুষ নয় সৎ। অন্যদিকে যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্য বলা হয়। অর্থাৎ A যুক্তিবাক্য গুণের দিক থেকে সদর্থক বা ইতিবাচক এবং পরিমাণের দিক থেকে সার্বিক। যেমন- সকল দার্শনিক হন জ্ঞানী। উদ্দীপকে জিনাতের ভাবনা হলো- "কিছু আম নয় ভালো"। যা একটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। আবার, দোকানীর বক্তব্য হলো- "সব আম হয় ভালো"। এটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। পরিশেষে বলা যায়, জিনাতের ও দোকানীর বক্তব্য গুণগত ও পরিমাণগত উভয় দিক থেকেই আলাদা।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
জিনাতের বুঝতে পারা এবং দোকানীর বক্তব্য যে দুধরনের যুক্তিবাক্যের পরি…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর