শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে প্রতিফলিত নিয়মটির ব্যতিক্রমগুলো পাঠ্যবইয়ের আলোকে উল্লেখ কর।

উত্তর: উদ্দীপকে প্রতিফলিত নিয়মটি হলো পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের পারস্পরিক সম্পর্ক। তবে এ নিয়মের কিছু ব্যতিক্রমও রয়েছে। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির নিয়মটি গাণিতিক যুক্তির বেলায় খাটে না। কারণ এ ধরনের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধি সব ক্ষেত্রে একই অনুপাতে ঘটেনা। ঠিক কতটা জাত্যর্থ বাড়লে কতটা ব্যক্ত্যর্থ কমবে এ সম্পর্কে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যক্ত্যর্থ বাড়ে কিন্তু জাত্যর্থ ঠিকই থেকে যায়। যেমন- একটি গ্রহে যদি হঠাৎ মানুষ আবিষ্কৃত হয় তবে এ যাবত আমরা মানুষের যে ব্যক্ত্যর্থ জানি তা বেড়ে যাবে কিন্তু জাত্যর্থ বা গুণ একই থেকে যাবে। একইভাবে কিছু কিছু ক্ষেত্রে জাত্যর্থ বাড়ে কিন্তু ব্যক্ত্যর্থ ঠিকই থেকে যায়। যেমন- গবেষণা দ্বারা সোনার মধ্যে অতিরিক্ত গুণ আবিষ্কৃত হলো এখানে জাত্যর্থ বাড়লো তবে ব্যক্ত্যর্থ ঠিকই থাকলো।উদ্দীপকে বলা হয়েছে, মানুষ পদের অর্থকে দুইভাবে প্রকাশ করতে পারি। একটি গুণগতভাবে যা জাত্যর্থকে নির্দেশ করে এবং অন্যটি পরিমাণগত বা ব্যক্ত্যর্থকে নির্দেশ করে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে প্রতিফলিত নিয়মটির ব্যতিক্রমগুলো পাঠ্যবইয়ের আলোকে উল্লেখ কর।

উদ্দীপক

জালাল স্যার ক্লাসে বললেন মানুষ পদের অর্থকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। প্রথমত গুণগতভাবে এবং দ্বিতীয়ত পরিমাণগতভাবে। এদের মধ্যে আবার পারস্পরিক সম্পর্কও রয়েছে। তবে এ সম্পর্কের মধ্যে কিছু ভিন্নতাও রয়েছে।

Dinajpur · 2019

উত্তর

একটি যুক্তিবাক্যে দুইটি পদ থাকে।

উত্তর

'পিতা' পদটি 'পুত্র' পদের ওপর নির্ভরশীল হওয়ায় এরা পরস্পর সাপেক্ষ পদ। যে পদ অন্য কোনো পদের সাহায্য ছাড়া সুস্পষ্ট অর্থ প্রকাশ করতে পারে না তাকে সাপেক্ষ পদ বলে। যেমন- 'পিতা' একটি সাপেক্ষ পদ। কারণ পিতা পদটির অর্থ বোঝানোর জন্য পুত্র পদটিকে উপস্থিত করতে হয়। মূলত পুত্র না থাকলে কেউ পিতা হতে পারে না।

উত্তর

উদ্দীপকে প্রতিফলিত নিয়মটি হলো পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের পারস্পরিক সম্পর্ক। তবে এ নিয়মের কিছু ব্যতিক্রমও রয়েছে। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির নিয়মটি গাণিতিক যুক্তির বেলায় খাটে না। কারণ এ ধরনের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধি সব ক্ষেত্রে একই অনুপাতে ঘটেনা। ঠিক কতটা জাত্যর্থ বাড়লে কতটা ব্যক্ত্যর্থ কমবে এ সম্পর্কে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আবার কোনো কোনো ক্ষেত্রে ব্যক্ত্যর্থ বাড়ে কিন্তু জাত্যর্থ ঠিকই থেকে যায়। যেমন- একটি গ্রহে যদি হঠাৎ মানুষ আবিষ্কৃত হয় তবে এ যাবত আমরা মানুষের যে ব্যক্ত্যর্থ জানি তা বেড়ে যাবে কিন্তু জাত্যর্থ বা গুণ একই থেকে যাবে। একইভাবে কিছু কিছু ক্ষেত্রে জাত্যর্থ বাড়ে কিন্তু ব্যক্ত্যর্থ ঠিকই থেকে যায়। যেমন- গবেষণা দ্বারা সোনার মধ্যে অতিরিক্ত গুণ আবিষ্কৃত হলো এখানে জাত্যর্থ বাড়লো তবে ব্যক্ত্যর্থ ঠিকই থাকলো।উদ্দীপকে বলা হয়েছে, মানুষ পদের অর্থকে দুইভাবে প্রকাশ করতে পারি। একটি গুণগতভাবে যা জাত্যর্থকে নির্দেশ করে এবং অন্যটি পরিমাণগত বা ব্যক্ত্যর্থকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে 'মানুষ' পদের নির্দেশিত দুটি দিক হলো পদের গুণগত দিক যা জাত্যর্থ এবং পরিমাণগত দিক যা ব্যক্ত্যর্থকে নির্দেশ করে। এখানে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির সম্পর্ক রয়েছে। একটি পদের দুটি দিক থাকে। একটি হলো ব্যক্ত্যর্থ বা সংখ্যাগত দিক এবং অন্যটি হলো জাত্যর্থ বা গুণগত দিক। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে অপরিহার্য বা আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। তবে এই সম্পর্ক বিপরীতিমুখী। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতিমুখী সম্পর্কের চারটি দিক রয়েছে। এক্ষেত্রে ব্যক্ত্যর্থের দিক থেকে কোনো পদের ব্যক্ত্যর্থ যখন বৃদ্ধি পায় তখন পদটির জাত্যর্থ কমে যায়। যেমন- 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ বেড়ে 'জীব' হলে জাত্যর্থ 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে কমে কেবল 'জীববৃত্তি' হয়। আবার, যখন কোনো পদের ব্যক্ত্যর্থ কমে যায় তখন পদটির জাত্যর্থ বৃদ্ধি পায়। যেমন- 'জীৰ' পদটির ব্যক্ত্যর্থ কমে যখন কেবল 'মানুষ' হয় তখন জাত্যর্থ 'জীববৃত্তি' থেকে বৃদ্ধি পেয়ে 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' হয়। জাত্যর্থের দিক থেকে যখন একটি পদের জাত্যর্থ বৃদ্ধি পায় তখন তার ব্যক্ত্যর্থ হ্রাস পায়। যেমন- 'মানুষ' পদটির জাত্যর্থ 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে বাড়িয়ে 'জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও শিক্ষা' করা হলে ব্যক্ত্যর্থ কমে 'সকল মানুষ' থেকে কেবল 'শিক্ষিত মানুষ' হয়। আবার, যখন কোনো পদের জাত্যর্থ কমে যায় তখন পদটির ব্যক্ত্যর্থ বৃদ্ধি পায়। যেমন- 'শিক্ষিত মানুষ' পদটির জাত্যর্থ কমিয়ে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও শিক্ষা থেকে কেবল 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' করা হলে ব্যক্ত্যর্থ'শিক্ষিত মানুষ' থেকে বেড়ে 'সকল মানুষ' হয়। উদ্দীপকে 'মানুষ' পদের নির্দেশিত দিক পরিমাণগত ও গুণগত ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যকার এই দ্বিপরীত সম্পর্ককে নির্দেশ করে। সুতরাং দেখা যাচ্ছে যে, পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ, এদের একটির হ্রাস বা বৃদ্ধিতে অন্যটির বৃদ্ধি বা হ্রাস ঘটে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।