উদ্দীপকে প্রতিফলিত নিয়মটির ব্যতিক্রমগুলো পাঠ্যবইয়ের আলোকে উল্লেখ কর।
উত্তর: উদ্দীপকে প্রতিফলিত নিয়মটি হলো পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধি। এই বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির নিয়মের কিছু সীমাবদ্ধতা রয়েছে।প্রথমত, যেসব ক্ষেত্রে কোনো পদকে জাতি, উপজাতি, শ্রেণি, উপশ্রেণি আকারে সঠিকভাবে সাজানো যায় না সেসব ক্ষেত্রে এ নিয়মটি কার্যকর নয়। দ্বিতীয়ত, যে পদের ব্যক্ত্যর্থ সুনির্দিষ্ট, সে ক্ষেত্রে ব্যক্ত্যর্থ কম-বেশি হওয়ার কোনো প্রশ্ন ওঠেনা। তাই এক্ষেত্রে হ্রাস-বৃদ্ধির নিয়মটি কার্যকর নয়। তৃতীয়ত, বৈজ্ঞানিক গবেষণা বা কোনো যৌক্তিক আবশ্যিকতায় যদি কোনো পদের নতুন কোনো জাত্যর্থ আবিষ্কৃত হয় তবুও ওই পদের ব্যক্ত্যর্থ একই রকম থাকে। চতুর্থত, ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধি বিপরীতমুখী হলেও এর কোনো আনুপাতিক হার সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা যায় না। বস্তুত এ হ্রাস-বৃদ্ধির কোনো গাণিতিক বা জ্যামিতিক হার বা অনুপাত নাই।সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির যে নিয়মটি প্রতিফলিত হয়েছে তার অনেকগুলো সীমাবদ্ধতা রয়েছে। যে কারণে এটি সকল ক্ষেত্রে কার্যকর নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিফলিত নিয়মটির ব্যতিক্রমগুলো পাঠ্যবইয়ের আলোকে উল্লেখ কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর