উদ্দীপকে 'মানুষ' পদের নির্দেশিত দিক দুটির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'মানুষ' পদের নির্দেশিত দুটি দিক হলো পদের ব্যস্ত্যর্থ ও জাত্যর্থ। এদের মধ্যে বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির সম্পর্ক রয়েছে। একটি পদের দুটি দিক থাকে। একটি হলো ব্যক্ত্যর্থ বা সংখ্যাগত দিক এবং অন্যটি হলো জাত্যর্থ বা পরিমাণগত দিক। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে অপরিহার্য বা আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। তবে এই সম্পর্ক বিপরীতমুখী। পদের ব্যস্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী সম্পর্কের চারটি দিক রয়েছে। এক্ষেত্রে ব্যার্থের দিক থেকে কোনো পদের ব্যক্ত্যর্থ যখন বৃদ্ধি পায় তখন পদটির জাত্যর্থ কমে যায়। যেমন- 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ বেড়ে 'জীব' হলে জাত্যর্থ 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে কমে কেবল 'জীববৃত্তি' হয়। আবার, যখন কোনো পদের ব্যক্ত্যর্থ কমে যায় তখন পদটির জাত্যর্থ বৃদ্ধি পায়। যেমন 'জীব' পদটির ব্যস্তার্থ কমে যখন কেবল 'মানুষ' হয় তখন জাত্যর্থ 'জীববৃত্তি' থেকে বৃদ্ধি পেয়ে 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' হয়। আবার জাত্যর্থের দিক থেকে যখন একটি পদের জাত্যর্থ বৃদ্ধি পায় তখন তার ব্যক্ত্যর্থ হ্রাস পায়। যেমন- 'মানুষ' পদটির জাত্যর্থ 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে বাড়িয়ে 'জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও শিক্ষা' করা হলে ব্যক্ত্যর্থ কমে 'সকল মানুষ' থেকে কেবল শিক্ষিত মানুষ' হয়। একইভাবে যখন কোনো পদের জাত্যর্থ কমে যায় তখন পদটির ব্যক্ত্যর্থ বৃদ্ধি পায়। যেমন- 'শিক্ষিত মানুষ' পদটির জাত্যর্থ কমিয়ে জীববৃত্তি' করা হলে ব্যক্ত্যর্থ 'শিক্ষিত মানুষ' থেকে বেড়ে 'সকল মানুষ' হয়। সুতরাং বলা যাচ্ছে যে, মানুষ পদটির জাত্যর্থ ও ব্যক্ত্যর্থের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ এদের একটির হ্রাস বা বৃদ্ধিতে অন্যটির বৃদ্ধি বা হ্রাস ঘটে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'মানুষ' পদের নির্দেশিত দিক দুটির পারস্পরিক সম্পর্ক বিশ্লেষ…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর