রোহান সাহেবের উক্তিটি কোন ধরনের যুক্তিবাক্য? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রোহান সাহেবের উক্তিটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা A বাক্য।যে সকল যুক্তিবাক্যে বিধেয়কে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে নেওয়া হয় তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। এ ধনের বাক্য পরিমাণগত দিক থেকে 'সার্বিক' এবং গুণগত দিক থেকে 'সদর্থক' হয়ে থাকে। যেমন- 'সকল দার্শনিক হয় মরণশীল'। এখানে 'মরণশীল' বিধেয় পদকে 'দাশনিক' উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে নেওয়া হয়েছে। কাজেই এটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এরূপ বাক্যে পরিমাণসূচক শব্দ হিসেবে 'সব' বা 'সকল' এবং গুণ প্রকাশক শব্দ হিসেবে 'হয়' কথাটি ব্যবহৃত হয়।উদ্দীপকে রোহান সাহেবের বক্তব্যে বলা হয়েছে, 'সকল প্রাণী হয় উপকারী'। এখানে বিধেয় পদ 'উপকারী' তে উদ্দেশ্য 'প্রাণী' পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে নেয়া হয়েছে। তাই রোহান সাহেবের বক্তব্যটি হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা A বাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
রোহান সাহেবের উক্তিটি কোন ধরনের যুক্তিবাক্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর