তপু আর অপুর উক্তি কি একই ধরনের? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে তপু আর অপুর উক্তি বাক্য ও যুক্তিবাক্যকে নির্দেশ করে। তাই উক্তি দুটি একই ধরনের নয়।কয়েকটি শব্দ একত্রে মিলিত হয়ে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। অন্যদিকে যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক কোনো সম্পর্কের লিখিত বা মৌখিক রূপ। যে কোনো যুক্তিবাক্যে দুটি পদ থাকে এবং পদ দুটি একটি সংযোজক দ্বারা যুক্ত থাকে। অর্থাৎ সকল উক্তিকে বাক্য বলা গেলেও যুক্তিবাক্য বলা যাবে না। একটি বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করতে বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে তাদেরকে উদ্দেশ্য, সংযোজক ও বিধেয় আকারে সাজাতে হবে। তাই বাক্য ও যুক্তিবাক্য এক নয়।উদ্দীপকে তপুর বক্তব্যটি হলো- 'বাহ! কি বিশাল প্রাণী'। এটি বিস্ময়সূচক বাক্যকে নির্দেশ করে। যুক্তিবাক্যের গঠনের নিয়মানুসারে তাই একে বাক্য বলা গেলেও যুক্তিবাক্য বলা যাবে না। অন্যদিকে অপুর উক্তিটি হলো- 'সকল হরিণ হয় সুন্দর।' উক্তিটিতে উদ্দেশ্য ও বিধেয় একটি সংযোজক দ্বারা যুক্ত হওয়ায় এটি একটি যুক্তিবাক্য। তাই বলা যায়, তপু এবং অপুর উক্তি দুটি একই ধরনের নয়।পরিশেষে বলা যায়, একটি বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তরে কতগুলো নিয়ম অনুসরণ করতে হয়। তাই বাক্য ও যুক্তিবাক্য মোটেও একই ধরনের নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
তপু আর অপুর উক্তি কি একই ধরনের? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর