উদ্দীপকের i ও ii নং বাক্য দুটিকে যুক্তিবাক্যে রূপান্তর কর।
উত্তর: উদ্দীপকের i ও ii নং বাক্য দুটিকে যুক্তিবাক্যে রূপান্তর করা সম্ভব। নঞর্থক চিহ্ন যুক্ত কোনো বাক্যে সকল, সব, সমস্ত প্রত্যেক, প্রত্যেকটি, যে কেউ যে কোনো ইত্যাদি বা এর সমার্থক কোনো শব্দ থাকলে সেই বাক্যকে বিশেষে নঞর্থক বা O বাক্যে রূপান্তর করতে হবে। উদ্দীপকের i যুক্তিবাক্যটি হচ্ছে, সব গোলাপ লাল নয়। এ যুক্তিবাক্যে আমরা দেখতে পাই সব শব্দটি আছে এবং নঞর্থক চিহ্ন আছে তাই এ বাক্যের রূপান্তরিত রূপ হবে, O বাক্য- কিছু গোলাপ নয় লাল। আবার কোনো সদর্থক বাক্যে বা নঞর্থক চিহ্ন নেই এমন বাক্যে সকল, সব, সমস্ত, প্রত্যেকটি, যে কেউ, মাত্রই ইত্যাদি বা এদের সমার্থক কোনো শব্দ থাকলে সেই সকল বাক্যকে সার্বিক সদর্থক বাক্যে বা A যুক্তিবাক্যে রূপান্তর করতে হয়। উদ্দীপকের ii নং বাক্যটি হচ্ছে মানুষ মাত্রই মরণশীল, এটি একটি সার্বিক সদর্থক বাক্য এবং এতে 'মাত্রই' শব্দটি উল্লেখ আছে। অর্থাৎ এর রূপান্তরিত রূপ হবে A বাক্য- সকল মানুষ হয় মরণশীল।অর্থাৎ নির্দিষ্ট নিয়মানুসারে। ও ii নং যুক্তিবাক্যগুলো যথাক্রমে O এবং A যুক্তিবাক্যে রূপান্তরিত হবে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের i ও ii নং বাক্য দুটিকে যুক্তিবাক্যে রূপান্তর কর।
উদ্দীপক
ii. মানুষ মাত্রই মরণশীল।
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর