"উদ্দীপকের বাক্য ও যুক্তিতে ব্যবহৃত বাক্য একই রকম নয়"- এ সম্পর্কে পাঠ্যবইয়ের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বাক্য ও যুক্তিবাক্যের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।বাক্য এক শব্দ বিশিষ্ট হতে পারে, আবার একাধিক শব্দ বিশিষ্ট হতে পারে। যেমন: 'আগুন। তাড়াতাড়ি' ইত্যাদি। এই রকম এক শব্দেও বাক্য হয়। কেননা এভাবে মনের ভাব পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব। কিন্তু যুক্তিবাক্য এক শব্দে হয় না, অন্তত তিনটি শব্দ দরকার হয় (উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক)।বাক্যের দুটি অংশই যথেষ্ট, যথা: উদ্দেশ্য ও বিধেয়। কিন্তু যুক্তিবাক্যের অন্তত তিনটি অংশ থাকতে হয়। যথা: উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক। বাক্যের মধ্যে সংযোজক অনেক সময় উহ্য থাকে, অথবা বিধেয়ের সাথে মিশে থাকে। কিন্তু যুক্তিবাক্যে সংযোজককে স্পষ্টভাবে প্রকাশ করতে হয়। যেমন: 'আকাশ নীল'- এভাবে বাক্য প্রকাশিত হতে পারে। কিন্তু যুক্তিবাক্যের যথার্থ রূপ হলো: 'আকাশ হয় নীল'। বাক্যে গুণ ও পরিমাণ অনেক ক্ষেত্রে সুস্পষ্টভাবে প্রকাশিত হয় না। কিন্তু যুক্তিবাক্যে গুণ ও পরিমাণ সুস্পষ্টভাবে প্রকাশ করা বাঞ্ছনীয়। যেমন: 'মানুষ মরণশীল'। এর যৌক্তিক রূপ হবে, 'সকল মানুষ হয় মরণশীল।' আবার 'মানুষ পূর্ণ নয়'। এ বাক্যকে যুক্তিবাক্যের আকারে প্রকাশ করলে হবে: 'কোনো মানুষ নয় পূর্ণ'। উদ্দীপকের বাক্য দুটি হলো, 'সব গোলাপ লাল নয়' এবং 'মানুষ মাত্রই মরণশীল।' আমরা জানি একটি বাক্যকে যুক্তিবাক্য হতে হলে বাক্যের উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক নির্দিষ্ট নিয়মে সাজানো থাকতে হবে যা উদ্দীপকের বাক্য দুটিতে দেখা যায় না। তাই এগুলো যুক্তিবাক্য নয়।পরিশেষে বলা যায়, বাক্য ও যুক্তিবাক্যের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
"উদ্দীপকের বাক্য ও যুক্তিতে ব্যবহৃত বাক্য একই রকম নয়"- এ সম্পর্কে প…
উদ্দীপক
ii. মানুষ মাত্রই মরণশীল।
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর