দৃষ্টান্ত-১ এ কোন ধরনের যুক্তিবাক্যের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'দৃষ্টান্ত-১'-এ সার্বিক যুক্তিবাক্যের প্রতিফলন ঘটেছে। 'দৃষ্টান্ত-১'-এ দুটি যুক্তিবাক্য উপস্থাপন করা হয়েছে। 'দৃষ্টান্ত-১-এর যুক্তিবাক্য দুটি হলো- সব বাদুর হয় স্তন্যপায়ীকোনো পাখি নয় স্তন্যপায়ী উপরের যুক্তিবাক্যদ্বয়ে দেখা যাচ্ছে যে, উভয় বাক্যের বিধেয় পদটিতে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু বলা হয়েছে। আর যে যুক্তিবাক্যের বিধেয় পদটিতে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় সেই যুক্তিবাক্যকে সার্বিক যুক্তিবাক্য বলে। যেহেতু 'দৃষ্টান্ত-১' এর উভয় যুক্তিবাক্যের বিধেয় পদটিতে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়েছে, তাই 'দৃষ্টান্ত-১'-এ সার্বিক যুক্তিবাক্যের প্রতিফলন ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ কোন ধরনের যুক্তিবাক্যের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর