তথ্য-১ এ কোন ধরনের বাক্যের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: তথ্য-১ সংযোজক যুক্তিবাক্যের প্রকাশ ঘটেছে। একাধিক উদ্দেশ্য বা একাধিক বিধেয় নিয়ে গঠিত যুক্তিবাক্যকে যৌগিক যুক্তিবাক্য বলে। আর যে যৌগিক যুক্তিবাক্য একাধিক সদর্থক সরল যুক্তিবাক্য দিয়ে গঠিত হয় তাকে সংযোজক যুক্তিবাক্য বলে। যেমন- সকল শিশুই সুন্দর ও নিষ্পাপ, এ যুক্তিবাক্যটি বিশ্লেষণ করলে দুটি সদর্থক সরল যুক্তিবাক্য পাওয়া যায়- (ক) সকল শিশু হয় সুন্দর এবং (খ) সকল শিশু হয় নিষ্পাপ। সংযোজক যুক্তিবাক্য 'ও', 'এবং' ইত্যাদি দিয়ে যুক্ত থাকে। উদ্দীপকে উল্লেখিত তথ্য-১ এ বলা হয়েছে- 'মতিন হয় বুদ্ধিমান এবং সৎ। এখানে দুটি সদর্থক সরল যুক্তিবাক্য পাওয়া যায়। (ক) মতিন হয় বুদ্ধিমান এবং (খ) মতিন হয় সৎ। এই দুটি বাক্য 'এবং' সংযোজকের মাধ্যমে একটি সদর্থক যুক্তিবাক্য গঠন করেছে। তাই, উল্লেখিত বাক্যটি সংযোজক যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
তথ্য-১ এ কোন ধরনের বাক্যের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর