তথ্য-২ ও তথ্য-৩ এর পার্থক্য যুক্তিবাক্যের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে তথ্য-২ এ প্রাকল্লিক যুক্তিবাক্য ও তথ্য-৩ এ বৈকল্পিক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। যে সাপেক্ষ যুক্তিবাক্য 'যদি [গণিত] তবে' বা তার সমার্থক কোনো শর্ত ছারা নির্দেশিত হয় তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন- যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে। প্রাকল্পিক যুক্তিবাক্যে কোনো কিছুর স্বীকৃতি বা অস্বীকৃতি স্পষ্টভাবে অপর একটি শর্তের ওপর নির্ভর করে। এ ধরনের বাক্যে দুটি অংশ থাকে। শর্ত অংশকে পূর্বণ বলে এবং বক্তব্য অংশকে বলে অনুগ। আবার, যে সাপেক্ষ যুক্তিবাক্যে দুই বা ততোধিক সরল যুক্তিবাক্য পরস্পর বিকল্প হিসেবে 'হয়... না হয়', 'অথবা', 'বা' ইত্যাদি দ্বারা যুক্ত থাকে তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন- সে হয় সুখী না হয় বোকা। সাধারণত এ ধরনের যুক্তিবাক্যে দুটি পৃথক বাক্য পরস্পরের বিকল্প হিসেবে কাজ করে। উদ্দীপকে তথ্য-২ এ 'যদি তুমি পরিশ্রম কর তবে তুমি কৃতকার্য হবে' বাক্যটি 'যদি... তবে' দ্বারা যুক্ত হওয়ায় এটি প্রাকল্লিক যুক্তিবাক্য। এখানে, পূর্বগ বা শর্ত অংশ হলো 'যদি তুমি পরিশ্রম কর' এবং অনুগ হলো 'তবে তুমি কৃতকার্য হবে'। আবার, তথ্য-৩ এ 'লোকটি হয় সৎ না হয় বুদ্ধিমান' বাক্যটি 'হয়... না হয়' দ্বারা যুক্ত হয়েছে। এখানে 'লোকটি হয় সৎ' অথবা 'লোকটি হয় বুদ্ধিমান' পৃথক বাক্য দুটি 'হয়... না হয়' দ্বারা যুক্ত হয়ে পরস্পরের বিকল্প হিসেবে কাজ করছে। তাই এটি বৈকল্লিক যুক্তিবাক্য। পরিশেষে বলা যায়, প্রাকল্পিক ও বৈকল্পিক উভয়ই যৌগিক বাক্য হলেও এদের মধ্যে শর্তগত ও আকারগত ভিন্নতা বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
তথ্য-২ ও তথ্য-৩ এর পার্থক্য যুক্তিবাক্যের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর