উদ্দীপকে বর্ণিত ধারণা-১ এর সাথে কোন ধরনের বিধেয়কের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ধারণা-১-এর সাথে বিধেয়কের প্রকারভেদ অবান্তর লক্ষণের মিল রয়েছে। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে সর্বশেষ প্রকারভেদ হলো অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণ বলতে সেই গুণ বা গুণাবলীকে বোঝায় যা কোনো পদের জাত্যর্থের অংশ নয়; আবার পদটির জাতথ্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। অর্থাৎ, অবান্তর লক্ষণ কোনো পদের জাত্যর্থের সাথে অপরিহার্যভাবে যুক্ত নয়। উদ্দীপকে ধারণা-১ এ বলা হয়েছে 'সকল কোকিল হয় কালো'। এখানে 'কালো' রং 'কোকিল' পদটির জাত্যর্থ 'জীববৃত্তির' অপরিহার্য অংশ নয়। আবার, পদটির জাত্যর্থ 'জীববৃত্তি' থেকে অনিবার্যভাবে নিঃসৃতও হয় না। তাই ধারণা-১ বিধেয়কের প্রকারভেদ অবান্তর লক্ষণকেই নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ধারণা-১ এর সাথে কোন ধরনের বিধেয়কের মিল রয়েছে? ব্যাখ…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর