পদের ব্যাপ্যতার দিক থেকে চিত্র-২ কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: পদের ব্যাপ্যতার দিক থেকে চিত্র-২ সার্বিক নঞর্থক বা E যুক্তিবাক্যকে নির্দেশ করে। সার্বিক নঞর্থক যুক্তিবাক্য গুণের দিক থেকে নঞর্থক এবং পরিমাণের দিক থেকে সার্বিক। অর্থাৎ, এখানে উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে বিধেয়কে অস্বীকার করা হয়। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী এই যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য। কারণ সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। আবার, যুক্তিবাক্য নঞর্থক বিধায় এই যুক্তিবাক্যের বিধেয় পদও ব্যাপ্য। উদ্দীপকের চিত্র-২ E যুক্তিবাক্যকে নির্দেশ করে। তাই ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বা যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
পদের ব্যাপ্যতার দিক থেকে চিত্র-২ কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ কর…
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর